পুরান ঢাকার ঢাকা ন্যাশনাল মেডিকেল কলেজ ও হাসপাতালে স্মার্ট স্বাস্থ্যসেবা নিশ্চিত করা হবে বলে জানিয়েছেন ঢাকা-৬ আসনের সংসদ সদস্য মোহাম্মদ সাঈদ খোকন। বুধবার ঢাকা ন্যাশনাল মেডিক্যাল কলেজের মিলনায়তনে কলেজের শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীদের সঙ্গে পরিচিতি ও মতবিনিময় সভায় এ কথা জানান তিনি।
গত ১৬ জানুয়ারি স্থানীয় এমপি মোহাম্মদ সাঈদ খোকন ঢাকা ন্যাশনাল মেডিকেল কলেজ ও হাসপাতালের গভর্নিং বডির চেয়ারম্যান হিসেবে মনোনীত হন। অনুষ্ঠানে তিনি বলেন, ন্যাশনাল মেডিক্যাল কলেজ হাসপাতালকে স্মার্ট হাসপাতালে ট্রান্সফার করতে পারি, তাহলে স্মার্ট বাংলাদেশ নির্মাণে ভূমিকা রাখতে পারবো। এ জন্য সবার সম্মিলিতভাবে কাজ করতে হবে।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন কলেজের অধ্যক্ষ শামসুর রহমান, ন্যাশনাল হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল (অব.) অধ্যাপক ডা. ইফাত আরা, উপাধ্যক্ষ মিজানুর রহমান কল্যাণ, কলেজের গভর্নিং বডির সদস্য আইয়ুব আলী খান প্রমুখ।
সময়ের আলো/জেডআই