অভয়নগরে ভ্রাম্যমাণ আদালতের অভিযান, ৩ ক্লিনিকে জরিমানা

অভয়নগর (যশোর) প্রতিনিধি

সারাদেশ

যশোরের অভয়নগরে ক্লিনিক ডায়াগনস্টিক সেন্টারে ভ্রাম্যমাণ আদালত অভিযান পরিচালনা করে ৩ ক্লিনিককে ১ লাখ ৫৫ হাজার টাকা জরিমানা করে তা

2024-01-31T22:57:40+00:00
2024-01-31T22:57:40+00:00
 
  বুধবার, ১ জুলাই ২০২৬,
১৭ আষাঢ় ১৪৩৩
বুধবার, ১ জুলাই ২০২৬
সারাদেশ
অভয়নগরে ভ্রাম্যমাণ আদালতের অভিযান, ৩ ক্লিনিকে জরিমানা
অভয়নগর (যশোর) প্রতিনিধি
প্রকাশ: বুধবার, ৩১ জানুয়ারি, ২০২৪, ১০:৫৭ পিএম 
অভয়নগরে ভ্রাম্যমাণ আদালতের অভিযান, ৩ ক্লিনিকে জরিমানা
যশোরের অভয়নগরে ক্লিনিক ডায়াগনস্টিক সেন্টারে ভ্রাম্যমাণ আদালত অভিযান পরিচালনা করে ৩ ক্লিনিককে ১ লাখ ৫৫ হাজার টাকা জরিমানা করে তা আদায়  করা হয়েছে। বুধবার (৩১ জানুয়ারি) সকাল ১০ থেকে বিকাল ৫টা পর্যন্ত নওয়াপাড়া ক্লিনিক পাড়া এলাকায় ভ্রাম্যমাণ আদালত আকস্মিক এ অভিযান পরিচালনা করা হয়।

অনুমোদনের অতিরিক্ত বেড রাখা, বিভিন্ন অব্যবস্থাপনা, ডিউটি ডাক্তার না থাকা ও অতিরিক্ত মূল্য নেওয়ার কারণে ফাতেমা ক্লিনিককে ১ লাখ টাকা জরিমানা করা হয়।

এছাড়াও লাইসেন্স নবায়ন না থাকা, ডিউটি ডাক্তার না থাকা ও অতিরিক্ত বেড স্থাপনের দায়ে আরোগ্য সদন (প্রাঃ) হাসপাতালকে ৫০ হাজার টাকা ও এলবি হাসপাতালকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়। অভিযানের নেতৃত্ব দেন অভয়নগর উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট থান্দার কামরুজ্জামান।

এসময় উপস্থিত ছিলেন র‌্যাব-৬ স্কট কমান্ডার এএসপি ফয়সাল তানভীর, অভয়নগর উপজেলা মেডিকেল অফিসার আলিমুর রাজিব।

নির্বাহী ম্যাজিস্ট্রেট থান্দার কামরুজ্জামান বলেন, আমাদের এ অভিযান অব্যাহত থাকবে। এবং কোন ক্লিনিক যাতে অনিয়ম করতে না পারে কঠোর নজরদারি থাকবে।

সময়ের আলো/আরআই



  বিষয়:   ভ্রাম্যমাণ আদালত  অভিযান  অবৈধ ক্লিনিকে জরিমানা  অভয়নগর  যশোর 


Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: