গাইবান্ধায় দরিদ্র ও শীতার্তদের মাঝে কম্বল বিতরণ

গাইবান্ধা প্রতিনিধি

সারাদেশ

প্রতিবারের মতো এবারের শীতেও গাইবান্ধায় দরিদ্র ও শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করল শাহ ফাউন্ডেশন ও গাইবান্ধা সোসাইটি অব আমেরিকা।বুধবার (৩১

2024-02-01T08:59:02+00:00
2024-02-01T08:59:02+00:00
 
  শুক্রবার, ৩ জুলাই ২০২৬,
১৯ আষাঢ় ১৪৩৩
শুক্রবার, ৩ জুলাই ২০২৬
সারাদেশ
গাইবান্ধায় দরিদ্র ও শীতার্তদের মাঝে কম্বল বিতরণ
গাইবান্ধা প্রতিনিধি
প্রকাশ: বৃহস্পতিবার, ১ ফেব্রুয়ারি, ২০২৪, ৮:৫৯ এএম 
গাইবান্ধায় দরিদ্র ও শীতার্তদের মাঝে কম্বল বিতরণ
প্রতিবারের মতো এবারের শীতেও গাইবান্ধায় দরিদ্র ও শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করল শাহ ফাউন্ডেশন ও গাইবান্ধা সোসাইটি অব আমেরিকা।

বুধবার (৩১ জানুয়ারি) বিকেলে সদর উপজেলার দারিয়াপুরে এসব কম্বল বিতরণ করা হয়। এ বছর পর্যায়ক্রমে গাইবান্ধা জেলার এক হাজার শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র হিসেবে কম্বল বিতরণ করা হবে।

বুধবার শীতবস্ত্র বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন গাইবান্ধা সদর উপজেলার ঘাগোয়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আমিনুর জামান রিংকু। অনুষ্ঠানে বাংলাদেশ মহিলা পরিষদেও জেলা সাধারণ সম্পাদক রিকতু প্রসাদ, আব্দুল মান্নান সরকার, নুর খালেকুজ্জামানসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

আয়োজকরা জানান, তারা সবসময় মানুষের কল্যাণে কাজ করে যাচ্ছেন। যেকোনো দু:সময়ে তারা অসহায়দের পাশে দাঁড়ান। এবারের প্রচন্ড শীতে মানুষের ব্যাপক দুর্ভোগ পোহাতে হচ্ছে। তাই শীতার্তদের শীত নিবারণের জন্য তাদের এই প্রয়াস। আগামীতেও তাদের এই কর্মকান্ড অব্যাহত থাকবে।


সময়ের আলো/এএ/


Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: