দুই ভাইয়ের মৃত্যুতে বিয়ে বাড়িতে শোকের মাতম

রাজবাড়ি (ফরিদপুর) প্রতিনিধি

সারাদেশ

যে বাড়ীতে দুই ভাইয়ের এক সাথে বিয়ের আনন্দ উল্লাস হওয়ার কথা, সেই বাড়ীতে এখন চলছে শোকের মাতম। আত্মীয় স্বজনদের নাচ

2024-02-01T21:55:00+00:00
2024-02-01T21:55:00+00:00
 
  বুধবার, ১ জুলাই ২০২৬,
১৭ আষাঢ় ১৪৩৩
বুধবার, ১ জুলাই ২০২৬
সারাদেশ
দুই ভাইয়ের মৃত্যুতে বিয়ে বাড়িতে শোকের মাতম
রাজবাড়ি (ফরিদপুর) প্রতিনিধি
প্রকাশ: বৃহস্পতিবার, ১ ফেব্রুয়ারি, ২০২৪, ৯:৫৫ পিএম 
 দুই ভাইয়ের একসঙ্গে বউভাতের অনুষ্ঠান হওয়ার কথা ছিল। কিন্তু এখন দুই ভাইয়ের মৃত্যুতে বিয়ে বাড়িতে শোকের মাতম চলছে। ছবি: সময়ের আলো

দুই ভাইয়ের একসঙ্গে বউভাতের অনুষ্ঠান হওয়ার কথা ছিল। কিন্তু এখন দুই ভাইয়ের মৃত্যুতে বিয়ে বাড়িতে শোকের মাতম চলছে। ছবি: সময়ের আলো

যে বাড়ীতে দুই ভাইয়ের এক সাথে বিয়ের আনন্দ উল্লাস হওয়ার কথা, সেই বাড়ীতে এখন চলছে শোকের মাতম। আত্মীয় স্বজনদের নাচ গানের পরিবর্তে কান্না ও আহাজারিতে পরিবেশ ভারি উঠেছে। বাড়ী থেকে বিয়ের শেরওয়ানীর সাজে বিদায় জানানোর পরিবর্তে চিরবিদায় জানানো হলো সাদা কাপড়ে। মাটি বাহী ট্রাকের চাপায় আপন দুই ছেলে নিহত হওয়ায় এমন হৃদয় বিদারক ঘটনা ঘটেছে রাজবাড়ী সদর উপজেলার খানখানাপুর ইউনিয়নের কদমতলা গ্রামে মোকছেদ আলী সরদারের বাড়ীতে।

বুধবার (৩১ জানুয়ারি) দিবাগত রাত সাড়ে ১২টার দিকে রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার মকবুলের দোকান এলাকায় ঢাকা-খুলনা মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- রাজবাড়ী সদর উপজেলা খানখানাপুর ইউনিয়নের কদমতলা গ্রামের মোকছেদ আলী সরদারের ছেলে মনিরুল ইসলাম ওরফে মমিন (৩২) ও সাইফুল ইসলাম ওরফে সুমন (২৭)।

এদের মধ্যে মনিরুল ইসলাম গাজীপুরের একটি পোশাক কারখানায় চাকরি করতেন এবং সাইফুল ইসলাম রাজবাড়ী সদর উপজেলার যুব উন্নয়ন অধিদপ্তরের একটি প্রকল্পে কর্মরত ছিলেন।
ঢাকা-খুলনা মহাসড়কে ট্রাকের সঙ্গে মোটরসাইকেলের ধাক্কা নিহত ২ ভাই মনিরুল ইসলাম ওরফে মমিন (৩২) ও সাইফুল ইসলাম ওরফে সুমন । ছবি: প্রতিনিধি

ঢাকা-খুলনা মহাসড়কে ট্রাকের সঙ্গে মোটরসাইকেলের ধাক্কা নিহত ২ ভাই মনিরুল ইসলাম ওরফে মমিন (৩২) ও সাইফুল ইসলাম ওরফে সুমন । ছবি: প্রতিনিধি


নিহতদের প্রতিবেশী ফরহাদ শেখ ও পুলিশ জানান, আজ (বৃহস্পতিবার) বিয়ের পিঁড়িতে বসার কথা ছিল মোকছেদ আলী সরদারের মেঝ ছেলে সামিউল ইসলাম শামীমের। আর শুক্রবার বিয়ের দিন ধার্য ছিল ছোট ছেলে সাইফুল ইসলাম সুমনের। বুধবার (৩১ জানুয়ারি) সন্ধ্যায় তাদের গায়ে হলুদের অনুষ্ঠান হয়। ছোট দুই ভাইয়ের বিয়েতে যোগ দিতে বুধবার রাতে গাজীপুর থেকে বাড়ি আসছিলেন বড় ভাই মনিরুল ইসলাম মমিন। নিজের গায়ে হলুদের অনুষ্ঠান শেষে ভাইকে মোটরসাইকেল নিয়ে এগিয়ে আনতে দৌলতদিয়া ঘাটে যান সুমন। সেখান থেকে মনিরুল মোটরসাইকেলে বাড়ি ফিরছিলেন দুই ভাই। পথিমধ্যে গোয়ালন্দের ঢাকা-খুলনা মহাসড়কে নবুওসিমদ্দিনপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে পৌঁছালে মাটি বহনকারী ট্রাকের সঙ্গে তাদের মোটরসাইকেলের ধাক্কা লাগে। এতে মোটরসাইকেল থেকে দুই ভাই ছিটকে পড়লে ঘটনাস্থলেই মনিরুল মারা যান। গুরুতর আহত অবস্থায় সাইফুলকে উদ্ধার করে গোয়ালন্দ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। 

রাজবাড়ীর আহলাদিপুর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুল হালিম ঘটনার সত্যতা নিশ্চিত করে  বলেন, ‘সড়ক দুর্ঘটনায় নিহত দুই ভাইয়ের মরদেহ উদ্ধার ও ঘাতক ট্রাকটি আটক করা হয়েছে। ট্রাকের চালক ও হেলপার পালিয়েছে। এ ঘটনায় আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রস্তুতি চলছে।’

মোকছেদ সরদারের মেজ ছেলে শামীউল ইসলাম বলেন, পারিবারিক ভাবে ছোট ভাই সাইফুল ইসলাম ও তার (শামীউল) বিয়ে ঠিক হয়েছে। আজ তার এবং কাল সাইফুলের বিয়ের বরযাত্রা ছিল। শনিবার এক সাথে দুই ভাইয়ের বউভাত অনুষ্ঠান হওয়ার কথা। বাড়িভরা স্বজন, এর মধ্যে এমন মর্মান্তিক ঘটনা ঘটবে তা কখনো ভাবতে পারেননি তারা।

স্থানীয়রা জানান, দুই ভাইয়ের বিয়ে বলে সবাই আনন্দে ছিল। একসঙ্গে দুই ভাইয়ের মৃত্যু কোনোভাবে মেনে নিতে পারছেন না কেউ। আগামী শনিবার দুই ভাইয়ের একসঙ্গে বউভাতের অনুষ্ঠান হওয়ার কথা ছিল। কিন্তু এখন দুই ভাইয়ের মৃত্যুতে বিয়ে বাড়িতে শোকের মাতম চলছে।

সময়ের আলো/আরআই



  বিষয়:   বিয়েবাড়িতে শোকের মাতম  দুই ভাইয়ের মৃত্যু  রাজবাড়ি 


Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: