হুইপ ইকবালুর রহিম
অর্থনৈতিক উন্নয়নে বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা নিরলসভাবে কাজ করছেন
নিজস্ব প্রতিবেদক, দিনাজপুর
প্রকাশ: শুক্রবার, ২ ফেব্রুয়ারি, ২০২৪, ১১:২০ পিএম
অর্থনৈতিক উন্নয়নে বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা নিরলসভাবে কাজ করছেনআপনারা (জনগন) নৌকা মার্কায় ভোট দিয়ে আমাকে পুনরায় সংসদ সদস্য নির্বাচিত করায় দিনাজপুরবাসীর প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন জাতীয় সংসদের হুইপ ইকবালুর রহিম।
তিনি বলেন, মানুষের কল্যাণে, অর্থনৈতিক উন্নয়নে বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা নিরলস ভাবে কাজ করে যাচ্ছেন। আমি যেন মানুষের কল্যানে, মঙ্গলে, অর্থনৈতিক উন্নয়নে, সামাজিক উন্নয়নে ও সামাজিক ন্যায় বিচার প্রতিষ্ঠায় কাজ করতে পারি সেই জন্য সকলের কাছে দোয়া প্রার্থনা করি।
শুক্রবার (২ ফেব্রুয়ারি) সন্ধ্যায় দিনাজপুর রামকৃষ্ণ আশ্রম ও মিশনের আয়োজনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপহার শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে জাতীয় সংসদের হুইপ ইকবালুর রহিম এসব কথা বলেন।
সময়ের আলো/জেডআই