শাহজালালে সাড়ে ৩ কেজি স্বর্ণসহ যাত্রী আটক

নিজস্ব প্রতিবেদক

অপরাধ

দুবাই থেকে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে আসা এক যাত্রীর কাছ থেকে সাড়ে ৩ কেজি ওজনের ২৮টি স্বর্ণের বার জব্দ

2024-02-03T08:36:51+00:00
2024-02-03T13:25:00+00:00
 
  বুধবার, ১ জুলাই ২০২৬,
১৭ আষাঢ় ১৪৩৩
বুধবার, ১ জুলাই ২০২৬
অপরাধ
শাহজালালে সাড়ে ৩ কেজি স্বর্ণসহ যাত্রী আটক
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: শনিবার, ৩ ফেব্রুয়ারি, ২০২৪, ৮:৩৬ এএম  আপডেট: ০৩.০২.২০২৪ ১:২৫ পিএম
শাহজালালে সাড়ে ৩ কেজি স্বর্ণসহ যাত্রী আটক
দুবাই থেকে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে আসা এক যাত্রীর কাছ থেকে সাড়ে ৩ কেজি ওজনের ২৮টি স্বর্ণের বার জব্দ করেছে শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর।

আটককৃত যাত্রী এম মাসুদ ইমাম। তিনি দুবাই থেকে ছেড়ে আসা এমিরেটস এয়ারলাইন্সের একটি ফ্লাইটের (ইকে-৫৮৪) যাত্রী ছিলেন। 

শনিবার (৩ ফেব্রুয়ারি) শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তরের সহকারী পরিচালক ফারহানা বেগম এক বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেছেন।

বিজ্ঞপ্তিতে বলা হয়, মাসুদ শাহজালাল আন্তর্জাতিক বিমান বন্দরের মাধ্যমে স্বর্ণ চোরাচালানের কাজে সম্পৃক্ত থাকতে পারে এমন সংবাদের ভিত্তিতে তার দেহ তল্লাশি করে একটি চামড়ার মানিব্যাগের ভেতর একটি বড় আকারের স্বর্ণের কয়েন পাওয়া যায়, যা মাসুদ নিজের বলে স্বীকার করেন। এছাড়াও একাধিক বারসহ তার থেকে আরও ২টি মানিব্যাগ উদ্ধার করা হয়। 

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, মোট উদ্ধারকৃত স্বর্ণের ওজন তিন হাজার চারশত আটানব্বই গ্রাম। আটককৃত স্বর্ণের আনুমানিক বাজার মূল্য ৩ কোটি ১৪ লাখ ৮২ হাজার টাকা। আটককৃত স্বর্ণবারগুলো কাস্টম হাউস শুল্ক গুদামে জমা দেয়ার করার কার্যক্রম চলমান রয়েছে।

সময়ের আলো/আরআই









  বিষয়:   শাহজালাল আন্তর্জাতিক বিমান বন্দর  সোনার বার  আটক 


Loading...
Loading...
অপরাধ- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: