ইজতেমায় আরও তিন মুসল্লির মৃত্যু, মোট সংখ্যা ১০

গাজীপুর প্রতিনিধি

সারাদেশ

গাজীপুরের টঙ্গীতে গতকাল দুপুর থেকে শনিবার (৩ ফেব্রুয়ারি) দুপুর ১২টা পর্যন্ত বিশ্ব ইজতেমা ময়দানে আসা আরো তিন মুসল্লির মৃত্যু হয়েছে।

2024-02-03T13:43:15+00:00
2024-02-03T14:36:46+00:00
 
  শুক্রবার, ৩ জুলাই ২০২৬,
১৯ আষাঢ় ১৪৩৩
শুক্রবার, ৩ জুলাই ২০২৬
সারাদেশ
ইজতেমায় আরও তিন মুসল্লির মৃত্যু, মোট সংখ্যা ১০
গাজীপুর প্রতিনিধি
প্রকাশ: শনিবার, ৩ ফেব্রুয়ারি, ২০২৪, ১:৪৩ পিএম  আপডেট: ০৩.০২.২০২৪ ২:৩৬ পিএম
ইজতেমায় আরও তিন মুসল্লির মৃত্যু, মোট সংখ্যা ১০
গাজীপুরের টঙ্গীতে গতকাল দুপুর থেকে শনিবার (৩ ফেব্রুয়ারি) দুপুর ১২টা পর্যন্ত বিশ্ব ইজতেমা ময়দানে আসা আরো তিন মুসল্লির মৃত্যু হয়েছে। ইজতেমা আয়োজক কমিটির গণমাধ্যম সমন্বয়ক হাবিবুল্লাহ রায়হান জানিয়েছেন বার্ধক্যজনিত কারণে অসুস্থ হয়ে তারা মারা যান।

মারা যাওয়া মুসল্লিরা হলেন- শেরপুর জেলা সদরের জুগনিবাগ গ্রামের মৃত শমশের আলীর ছেলে নওশের আলী (৬৫), ভোলা জেলার সামানদার গ্রামের বেলায়েত হোসেনের ছেলে আব্দুল কাদের (৫৫), নেত্রকোনা সদরের কালিয়াঝুড়ি এলাকার হোসেন আহম্মদের ছেলে স্বাধীন (৪৫)। এ নিয়ে এবারের ইজতেমায় ১০ জনের মৃত্যু হলো।

এর আগে, বুধবার ও বৃহস্পতিবার মারা গেছেন ৪ জন। এছাড়া, ময়দানে আসার সময় এক পুলিশ সদস্যসহ তিন জনের মৃত্যু হয়।

এর আগে, বিশ্ব ইজতেমা ময়দানে মারা যাওয়া চার মুসল্লি হলেন- নেত্রকোনা থানার কুমারী বাজার গ্রামের আবুল হোসেনের ছেলে আবদুস সাত্তার (৭০), একই জেলার বুড়িঝুড়ি গ্রামের স্বল্পদুগিয়া গ্রামের আব্দুস ছোবাহানের ছেলে এখলাস মিয়া (৬৮), ভোলা জেলার ভোল্লা গ্রামের নজির আহমেদের ছেলে শাহ আলম (৬০), জামালপুর জেলার তুলশীপুর এলাকার পাকুল্লা গ্রামের হজরত আলীর ছেলে মতিউর রহমান (৬০)।

ময়দানে আসার সময় মারা যাওয়া তিনজন হলেন- ব্রাহ্মণবাড়িয়া জেলার সরাইল থানার ধামাউরা গ্রামের ইউনুছ মিয়া (৬০), চাঁপাইনবাবগঞ্জ সদর থানার চৌহদ্দীটোলা গ্রামের জামান মিয়া (৪০) ও ইজতেমায় আসার পথে বাস চাপায় নিহত পুলিশ সদস্য হাসান উজ্জামান (৩০)।

সময়ের আলো/আরআই




  বিষয়:   বিশ্ব ইশতেমা  মুসল্লির মৃত্যু  গাজীপুর  টঙ্গী 


Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: