সাইবার অপরাধে জড়িত থাকার অভিযোগে আরএমপির দুই পুলিশ সদস্য আটক

রাজশাহী ব্যুরো

সারাদেশ

রাজশাহীতে সাইবার অপরাধ কাণ্ডে জড়িত থাকার অভিযোগে রাজশাহী মেট্রোপলিটন পুলিশের (আরএমপি) দুই পুলিশ সদস্যকে আটক করেছে মহানগর গোয়েন্দা পুলিশ। বৃহস্পতিবার

2024-02-03T20:05:53+00:00
2024-02-03T20:05:53+00:00
 
  বৃহস্পতিবার, ২ জুলাই ২০২৬,
১৮ আষাঢ় ১৪৩৩
বৃহস্পতিবার, ২ জুলাই ২০২৬
সারাদেশ
সাইবার অপরাধে জড়িত থাকার অভিযোগে আরএমপির দুই পুলিশ সদস্য আটক
রাজশাহী ব্যুরো
প্রকাশ: শনিবার, ৩ ফেব্রুয়ারি, ২০২৪, ৮:০৫ পিএম 
সাইবার অপরাধে জড়িত থাকার অভিযোগে আরএমপির দুই পুলিশ সদস্য আটক
রাজশাহীতে সাইবার অপরাধ কাণ্ডে জড়িত থাকার অভিযোগে রাজশাহী মেট্রোপলিটন পুলিশের (আরএমপি) দুই পুলিশ সদস্যকে আটক করেছে মহানগর গোয়েন্দা পুলিশ। বৃহস্পতিবার রাতে পৃথক জায়গা থেকে তাদের আটক করা হয়েছে।

প্রতারণামূলক কর্মকাণ্ডে জড়িত থাকার তথ্য-প্রমাণ পেয়ে তাদের হেফাজতে নেওয়া হয়েছে বলে পুলিশের একাধিক সূত্র থেকে জানা গেছে। তবে বিষয়টি নিয়ে পুলিশ আনুষ্ঠানিক কোন বক্তব্য দেয়নি।

আটকৃতরা হলেন- রাজশাহী মহানগর পুলিশ কমিশনার কার্যালয়ের কম্পিউটার অপারেটর কাম পুলিশ কনস্টেবল শাহরিয়ার পারভেজ শিমুল ও আরএমপিতে কর্মরত পুলিশ কনস্টেবল আব্দুর রহমান। শাহরিয়ার পারভেজ শিমুলের বাড়ি রাজশাহীর মোহনপুরে। আব্দুর রহমানের বাড়ি চাঁপাইনবাবগঞ্জ।

এদিকে আটকের পর তাদেরকে মহানগর গোয়েন্দা পুলিশের কার্যালয়ে রেখে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে বলে পুলিশের একাধিক সূত্রে জানা গেছে। তাদের কাছ থেকে সাইবার অপরাধ সংক্রান্ত কিছু ডিভাইস উদ্ধার করা হয়েছে। গোয়েন্দা পুলিশ সেগুলো পরীক্ষা-নিরীক্ষা করে দেখছে। আরএমপির কর্মকর্তারা দুই পুলিশ আটকের বিষয়টি অস্বীকার করলেও আটক দুই পুলিশের পরিবার সূত্রে বিষয়টি নিশ্চিত হওয়া গেছে।

ওই সূত্রের দাবি, খুবই বড় ধরনের অপরাধ করেছেন পুলিশের এ দুই সদস্য। তবে কি অপরাধ সে বিষয়ে কিছু জানাতে রাজি হয়নি সূত্রটি। সূত্রের দাবি, চক্রের আরও কয়েকজন নজরদারিতে রয়েছেন। যে কোন সময় তা‌দেরও আই‌নের আওতায় আনা হ‌বে। সবার বিরুদ্ধেই ফৌজদারী অপরাধের মামলা করা হবে।

আরএমপির মুখপাত্র জামিরুল ইসলাম শুক্রবার বিকালে বলেন, এ ধরনের কোন তথ্য তার কাছে নেই। শনিবার বিকালেও একই জবাব তার। জামিরুল ইসলাম বলেন, ‘আমি কমিশনার স্যারের মুখপাত্র হিসেবে কথা বলি। এখন পর্যন্ত এ ধরনের কোন তথ্য আমার কাছে আসেনি।’

এ বিষয়ে মহানগর গোয়েন্দা পুলিশের উপ-কমিশনারের (ডিসি) দায়িত্বে থাকা অতিরিক্ত ডিআইজি কেএম আরিফুল হক বলেন, এমন কোনো ঘটনা ঘটে থাকলে পরে নিশ্চয়ই আপনাদের জানানো হবে।

রাজশাহী মহানগর পুলিশ কমিশনার (আরএমপি) বিপ্লব বিজয় তালুকদার বলেন, আমি রাজশাহীর বাইরে ছিলাম। বিষয়টি জেনে পরে জানাব।

সময়ের আলো/জিকে


Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: