নবাবগঞ্জের দরবারে এলাহীতে আখেরি মোনাজাত

দোহার-নবাবগঞ্জ (ঢাকা) প্রতিনিধি

সারাদেশ

নকশবন্দিয়া তরিকার মোজাদ্দেদ হযরত মোহাম্মদ বরকত উল্লাহ খান রহ. ১৯তম ওফাত দিবস উপলক্ষে ঢাকার নবাবগঞ্জে সপ্তাহব্যাপী আলোচনা, দোয়া মাহফিল অনুষ্ঠিত

2024-02-03T22:17:46+00:00
2024-02-03T22:17:46+00:00
 
  শুক্রবার, ৩ জুলাই ২০২৬,
১৯ আষাঢ় ১৪৩৩
শুক্রবার, ৩ জুলাই ২০২৬
সারাদেশ
নবাবগঞ্জের দরবারে এলাহীতে আখেরি মোনাজাত
দোহার-নবাবগঞ্জ (ঢাকা) প্রতিনিধি
প্রকাশ: শনিবার, ৩ ফেব্রুয়ারি, ২০২৪, ১০:১৭ পিএম 
নবাবগঞ্জের দরবারে এলাহীতে আখেরি মোনাজাত
নকশবন্দিয়া তরিকার মোজাদ্দেদ হযরত মোহাম্মদ বরকত উল্লাহ খান রহ. ১৯তম ওফাত দিবস উপলক্ষে ঢাকার নবাবগঞ্জে সপ্তাহব্যাপী আলোচনা, দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। গালিমপুর ইউনিয়নের রামনাথপুর এলাকার দরবারে এলাহী জামে মসজিদ মাঠ চত্বরে সপ্তাহব্যাপী এ মাহফিল করা হয়।

শনিবার (৩ ফেব্রুয়ারি) বিকালে আখেরি মোনাজাতের মধ্যে দিয়ে সপ্তাহব্যাপী মাহফিল সম্পন্ন হয়েছে। দোয়া মাহফিলের আখেরি মোনাজাত পরিচালনা করেন দরবারে এলাহীর ২য় খলীফা হযরত মোহাম্মদ আবদুল বারী।

শায়েখ আবদুল বারী মোনাজাতের পূর্বে তার বক্তব্যে বলেন, আল্লাহ পাক এক বান্দাকে খাস করেন তামাম জাহানের মঙ্গলের জন্য । আমাদের নকশবন্দিয়া তরিকার ইমাম হযরত মোহাম্মদ বরকত উল্লাহ খান (রহ)ও তেমনি একজন আল্লাহ পাকের খাস বান্দা। শেষ নবী হযরত মুহাম্মদ (সা.) এর পরে আল্লাহ পাকের ইশারা ইংগিত প্রাপ্ত হয়ে খাস বান্দা বা অলি আল্লাহগণ মানুষকে ইহকালে শান্তি ও পরকালে মুক্তির পথে আহ্বান করে আসছেন।যেমন চার মাযহাবের চারজন ইমাম, চার তরিকার চারজন ইমাম আল্লাহর অনুগ্রহ প্রাপ্ত এইসব বান্দাদের ছায়াতলে আসাই মুক্তির একমাত্র পথ।

সপ্তাহব্যাপী আলোচনা সভার শেষ দিনে আরো বক্তব্য রাখেন, দরবারে এলাহীর সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার বেলায়েত হোসেন, মুফতি হায়দার আলী, মাওলানা আবদুর রউফ, আজাহার আলী, এডভোকেট আসাদুজ্জামান, ছোট সাহেবজাদা আবদুল্লাহ খান, সায়েদুর রহমান, ইউনুছ মিয়াজি, জামাল চৌধুরী, জসিম সরকার প্রমুখ।

সময়ের আলো/জিকে


Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: