আখেরি মোনাজাতে শেষ হলো বিশ্ব ইজতেমার প্রথম পর্ব

গাজীপুর প্রতিনিধি

সারাদেশ

গাজীপুরে টঙ্গীর তুরাগ তীরে আখেরি মোনাজাতের মধ্য দিয়ে শেষ হলো ৫৭তম বিশ্ব ইজতেমার প্রথম পর্ব।রোববার (৪ ফেব্রুয়ারি) সকালে ৯টায় মোনাজাত

2024-02-04T10:57:14+00:00
2024-02-04T11:23:23+00:00
 
  শুক্রবার, ৩ জুলাই ২০২৬,
১৯ আষাঢ় ১৪৩৩
শুক্রবার, ৩ জুলাই ২০২৬
সারাদেশ
আখেরি মোনাজাতে শেষ হলো বিশ্ব ইজতেমার প্রথম পর্ব
গাজীপুর প্রতিনিধি
প্রকাশ: রোববার, ৪ ফেব্রুয়ারি, ২০২৪, ১০:৫৭ এএম  আপডেট: ০৪.০২.২০২৪ ১১:২৩ এএম
আখেরি মোনাজাতে শেষ হলো বিশ্ব ইজতেমার প্রথম পর্ব
গাজীপুরে টঙ্গীর তুরাগ তীরে আখেরি মোনাজাতের মধ্য দিয়ে শেষ হলো ৫৭তম বিশ্ব ইজতেমার প্রথম পর্ব।

রোববার (৪ ফেব্রুয়ারি) সকালে ৯টায় মোনাজাত শুরু হয়ে শেষ হয় সকাল ৯টা ২৩ মিনিটে।

মোনাজাত পরিচালনা করেন তাবলিগ জামাত বাংলাদেশের শীর্ষ মুরব্বি, কাকরাইল জামে মসজিদের পেশ ইমাম ও খতিব মাওলানা জুবায়ের আহমেদ। এতে অংশ নেন লাখ লাখ মুসল্লি। এদিন ফজরের নামাজের পর থেকেই হেদায়েতি বয়ান করেন পাকিস্তানের মাওলানা জিয়াউল হক। এরপর কিছু সময় নসিহতমূলক কথা বলেন ভারতের মাওলানা ইব্রাহিম দেওলা।

ইজতেমায় যোগ দিতে সকাল থেকেই গাজীপুরের বিভিন্ন এলাকা থেকে আসতে থাকেন মুসল্লিরা। লাখো মুসুল্লিতে মহাসড়ক মিলে যায় ইজতেমা মাঠের মহাসমাবেশের সঙ্গে। পথেই খবরের কাগজ, পলিথিন, সঙ্গে আনা পাটি, জায়নামাজ বিছিয়ে বসেন তারা।

২২ মিনিট স্থায়ী এই মোনাজাতে দুই হাত তুলে মুসল্লিরা বারবার বলছিলেন, ‘আমিন আমিন’।

ইজতেমার মাঠকে কেন্দ্র করে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক ও আবদুল্লাহপুর-আশুলিয়া সড়কের তিন-চার কিলোমিটার পরিণত হয়েছিল জনসমুদ্রে। তুরাগ নদের পাড় দিয়ে মোনাজাতের অপেক্ষায় ছিলেন মুসল্লিরা। ভরে গিয়েছিল আশপাশের দোকান, কারখানা, অফিস ও ঘরবাড়ির ছাদ। আখেরি মোনাজাতের জন্য টঙ্গীর আশপাশের শিক্ষাপ্রতিষ্ঠান, কলকারখানাসহ অনেক অফিসে ছিল ছুটি। ভিড় ঠেলে অনেক নারীও আসেন আখেরি মোনাজাতে অংশ নিতে।

আখেরি মোনাজাতে নিজের আত্মশুদ্ধি ও নিজ নিজ গুনাহ মাফের পাশাপাশি দুনিয়ার সব বালা-মুসিবত থেকে হেফাজত করার জন্য দুই হাত তুলে মহান আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে সন্তুষ্টি অর্জনের আশায় উপস্থিত লাখ লাখ মুসল্লি প্রার্থনা করেন। আগামী ৯ থেকে ১১ ফেব্রুয়ারি হবে ইজতেমার দ্বিতীয় পর্ব।


সময়ের আলো/এএ/


Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: