আখেরি মোনাজাতে যাওয়ার পথে সড়ক দুর্ঘটনা, আহত ২ মুসল্লির মৃত্যু

গাজীপুর প্রতিনিধি

সারাদেশ

গাজীপুর মহানগরীর টঙ্গীতে কভার্ডভ্যান-অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে ইজতেমার আখেরি মোনাজাতে অংশ নিতে আসা দুই মুসল্লি নিহত হয়েছেন। এ ঘটনায় অটো চালক,

2024-02-04T21:03:24+00:00
2024-02-04T21:03:24+00:00
 
  বৃহস্পতিবার, ২ জুলাই ২০২৬,
১৮ আষাঢ় ১৪৩৩
বৃহস্পতিবার, ২ জুলাই ২০২৬
সারাদেশ
আখেরি মোনাজাতে যাওয়ার পথে সড়ক দুর্ঘটনা, আহত ২ মুসল্লির মৃত্যু
গাজীপুর প্রতিনিধি
প্রকাশ: রোববার, ৪ ফেব্রুয়ারি, ২০২৪, ৯:০৩ পিএম 
আখেরি মোনাজাতে যাওয়ার পথে সড়ক দুর্ঘটনা, আহত ২ মুসল্লির মৃত্যু
গাজীপুর মহানগরীর টঙ্গীতে কভার্ডভ্যান-অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে ইজতেমার আখেরি মোনাজাতে অংশ নিতে আসা দুই মুসল্লি নিহত হয়েছেন। এ ঘটনায় অটো চালক, যাত্রী ও পথচারীসহ ১১ জন আহত হয়েছেন। 

রোববার (৪ ফেব্রুয়ারি) সকাল পৌনে ৭টার দিকে টঙ্গীর সিলমুন এলাকায় এ দুর্ঘটনা ঘটে। ঢাকায় চিকিৎসাধীন অবস্থায় দুই জনের মৃত্যু হওয়াতে নাম-পরিচয় শনাক্ত করতে পারেনি পুলিশ। নিহতরা দু’জনেই অটোরিকশার যাত্রী ছিল।

আহদের মধ্যে অজ্ঞাত দুই ব্যক্তির অবস্থা আশংকাজনক। আহত-নিহতরা অটোরিকশাযোগে আখেরি মোনাজাতে অংশগ্রহণের জন্য ইজতেমা মাঠের উদ্দেশ্যে রওনা হয়েছিলেন।

জানা গেছে, রোববার (৪ ফেব্রুয়ারি) সকাল পৌনে ৭টার দিকে টঙ্গীর সিলমুন আকিজ কারখানার সামনে পূবাইল থেকে টঙ্গীগামী একটি কভার্ডভ্যানের সাথে একটি যাত্রীবাহী অটোরিকশার সংঘর্ষ হয়। দুর্ঘটনায় অটোরিকশা চালক, অটোরিকশায় থাকায় ৮ যাত্রী ও দুই পথচারীসহ ১১জন আহত হয়। স্থানীয়রা আহতদের দুর্ঘটনাস্থল হতে চিকিৎসার জন্য স্থানীয় একটি হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক আহতদের প্রাথমিক চিকিৎসা দেন। পরে কর্তব্যরত চিকিৎসক আহত ৭ জনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল ও ৪ জনকে গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে কভার্ড ভ্যানটি আটক করলেও চালক পালিয়ে যায়।

গাজীপুর মেট্রোপলিটন টঙ্গী পূর্ব থানার ওসি মোস্তাফিজুর রহমান জানান, রোববার সকালে অটোরিকশার সাথে কাভার্ড ভ্যানের সংঘর্ষ হয়। এ ঘটনায় আহতদের উদ্ধার করে চিকিৎসার জন্য এ্যাম্বুলেন্স যোগে ঢাকায় পাঠানো হয়েছে। জানতে পেরেছি ঢাকায় চিকিৎসাধীন অবস্থায় দুইজনের মৃত্যু হয়েছে। ঘাতক কভার্ডভ্যানটিকে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে। 

এবিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয় আছে। এখন পর্যন্ত নিহতদের কোন আত্মীয় স্বজন যোগাযোগ করেননি। আহত ও নিহতরা বিশ্ব ইজতেমার আখেরি মোনাজাতে অংশ নিতে ময়দানে যাচ্ছিলেন বলে জানান ওই পুলিশ কর্মকর্তা। 

সময়ের আলো/আরআই



  বিষয়:   বিশ্ব ইশতেমা  আখেরি মোনাজাত  সড়ক দুর্ঘটনা  মুসল্লি নিহত 


Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: