ডাকাতির প্রস্তুতিকালে পুলিশের হাতে আটক ৬

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি

সারাদেশ

চাঁপাইনবাবগঞ্জের চৌডালা-কানসাট ও ভোলাহাট-কানসাট সড়কে সন্ধ্যা হলে জন সাধারণের যাতায়াত বন্ধ হয়ে যায়। এ দুটি সড়কে রাত হলেই ডাকাতদের দখলে

2024-02-04T21:10:19+00:00
2024-02-04T21:10:19+00:00
 
  বুধবার, ১ জুলাই ২০২৬,
১৭ আষাঢ় ১৪৩৩
বুধবার, ১ জুলাই ২০২৬
সারাদেশ
ডাকাতির প্রস্তুতিকালে পুলিশের হাতে আটক ৬
চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি
প্রকাশ: রোববার, ৪ ফেব্রুয়ারি, ২০২৪, ৯:১০ পিএম 
ডাকাতির প্রস্তুতিকালে পুলিশের হাতে আটক ৬
চাঁপাইনবাবগঞ্জের চৌডালা-কানসাট ও ভোলাহাট-কানসাট সড়কে সন্ধ্যা হলে জন সাধারণের যাতায়াত বন্ধ হয়ে যায়। এ দুটি সড়কে রাত হলেই ডাকাতদের দখলে হলে চলে যায়। সম্প্রতি জেলার গুরুত্বপূর্ণ উপজেলা শিবগঞ্জে ডাকাতির প্রস্ততিকালে ডাকাত দলের ৬ সদস্যকে আটক করেছে পুলিশ। 

শনিবার (৩ ফেব্রুয়ারি) দিবাগত রাত ২টায় উপজেলার ভোলাহাট-কানসাট সড়কের মোবারকপুর ইউনিয়নের দায়পুকুরিয়া ঈদগাহ মাঠ এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ৬ ডাকাতকে আটক করেছে শিবগঞ্জ থানা পুলিশ।

আটককৃতরা হলো- শিবগঞ্জ উপজেলা শাহবাজপুর ইউনিয়নের শিয়ালমারা গ্রামের মিজানুর রহমানের ছেলে গোলাম রাব্বানী (২২) একই গ্রামের মো. গুদু আলীর ছেলে মিলম (২৫), এবাদুল হকের ছেলে মো. সানাউল ( ১৯), শফিকুল ইসলামের ছেলে পলাশ আলী (১৯), মনিরুল ইসলামের ছেলে মিনহাজ আলি (১৯), মো. ভুটু আলীর ছেলে মইন হোসেন (১৯) ।

আটককৃত ডাকাতদের বিরুদ্ধে শিবগঞ্জ থানায় মামলা রুজু করে বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে বলে শিবগঞ্জ থানার ওসি তদন্ত সুকোমল চন্দ্র দেবনাধ জানিয়েছেন। ডাকাতদের ধরতে অভিযান অব্যাহত থাকবে বলে পুলিশের এই কর্মকর্তা জানান।

সময়ের আলো/আরআই



  বিষয়:   ডাকাতির প্রস্তুতি  ডাকাত আটক  চাঁপাইনবাবগঞ্জ 


Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: