রাজশাহীতে শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ

মোহনপুর (রাজশাহী) প্রতিনিধি

সারাদেশ

রাজশাহীর মোহনপুর উপজেলার ধুরইল বাজারে ছিন্নমূল শীতার্ত মেহনতী মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে।রোববার (৪ ফেব্রুয়ারি) বিকেলে শীতবস্ত্র (সুয়েটার) বিতরণ

2024-02-05T08:59:49+00:00
2024-02-05T08:59:49+00:00
 
  বৃহস্পতিবার, ২ জুলাই ২০২৬,
১৮ আষাঢ় ১৪৩৩
বৃহস্পতিবার, ২ জুলাই ২০২৬
সারাদেশ
রাজশাহীতে শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ
মোহনপুর (রাজশাহী) প্রতিনিধি
প্রকাশ: সোমবার, ৫ ফেব্রুয়ারি, ২০২৪, ৮:৫৯ এএম 
রাজশাহীতে শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ
রাজশাহীর মোহনপুর উপজেলার ধুরইল বাজারে ছিন্নমূল শীতার্ত মেহনতী মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে।

রোববার (৪ ফেব্রুয়ারি) বিকেলে শীতবস্ত্র (সুয়েটার) বিতরণ করেন শিবপুর গ্রামের খন্দকার মোকবুল হোসেনের ছেলে খন্দকার মতিউল ইসলাম সুমন। সুমনের পক্ষে তার বাবা মোকবুল হোসেন শীতার্তদের হাতে শীতবস্ত্র তুলে দেন।

এর আগে বিভিন্ন মাদ্রাসার শিক্ষার্থী, কয়েক গ্রামের মসজিদের ইমাম ও মোয়াজ্জেমদের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়। এছাড়াও প্রতিবছর পরিবারটির পক্ষ থেকে গরীব মেহনতী মানুষদের মাঝে বিভিন্ন অনুদান বিতরণ করা হয়। চলতি শীত মৌসুমে মতিউল ইসলাম সুমন উপজেলার বিভিন্ন শ্রেনী পেশার কয়েক হাজার মানুষের মাঝে শীতবস্ত্র (জ্যাকেট) বিতরণ করেন।

জানা গেছে, মতিউল ইসলাম সুমন নোয়াখালী-১ আসনের সংসদ সদস্যের পার্সোনাল এসিসট্যান্ট (পিএ) পদে কর্মরত রয়েছেন। এর আগেও তিনি রাজশাহী-৫ আসনের সংরক্ষিত আসনের নারী সংসদ সদস্য বেগম আকতার জাহান এমপি'র পিএ, মেহেরপুর -১ আসনের সংসদ সদস্য ও বর্তমান জনপ্রশাসন মন্ত্রণালয়ের মন্ত্রীর পার্সোনাল অফিসার (পিও) পদে দ্বায়িত্ব পালন করেন।


সময়ের আলো/এএ/


Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: