মিয়ানমারের গুলিবিদ্ধ ৭ সীমান্তরক্ষী কক্সবাজার সদর হাসপাতালে ভর্তি

কক্সবাজার প্রতিনিধি

সারাদেশ

বাংলাদেশে আশ্রয় নেওয়া মিয়ানমারের সীমান্তরক্ষী বাহিনীর গুলিবিদ্ধ ৭ সদস্যকে কক্সবাজার সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। রোববার রাত ৮টার দিকে দুইজন

2024-02-05T13:23:18+00:00
2024-02-05T13:23:18+00:00
 
  বুধবার, ১ জুলাই ২০২৬,
১৭ আষাঢ় ১৪৩৩
বুধবার, ১ জুলাই ২০২৬
সারাদেশ
মিয়ানমারের গুলিবিদ্ধ ৭ সীমান্তরক্ষী কক্সবাজার সদর হাসপাতালে ভর্তি
কক্সবাজার প্রতিনিধি
প্রকাশ: সোমবার, ৫ ফেব্রুয়ারি, ২০২৪, ১:২৩ পিএম 
মিয়ানমারের গুলিবিদ্ধ ৭ সীমান্তরক্ষী কক্সবাজার সদর হাসপাতালে ভর্তি
বাংলাদেশে আশ্রয় নেওয়া মিয়ানমারের সীমান্তরক্ষী বাহিনীর গুলিবিদ্ধ ৭ সদস্যকে কক্সবাজার সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। রোববার রাত ৮টার দিকে দুইজন এবং সোমবার সকালে ৫ জন কে নিয়ে আসেন বর্ডার গার্ড বাংলাদেশ সদস্যরা।

হাসপাতাল সূত্রে জানা গেছে, গুলিবিদ্ধরা হলেন- জা নি মং এবং নিম লাইন কিং। বাকিদের নাম পরে জানানো হবে জানান কর্তৃপক্ষ। এর আগে, তুমব্রু সীমান্ত দিয়ে নিজেদের আত্মরক্ষায় বাংলাদেশে প্রবেশ করা ৫৮ জনের মধ্যে বেশিরভাগই গুলিবিদ্ধ। তাদের বিজিবি হেফাজতে রেখে উখিয়ায় চিকিৎসা দেওয়া হচ্ছে।

শনিবার মধ্যরাত থেকে অস্ত্রশস্ত্র নিয়ে পাহাড়ে অবস্থান করছিল মিয়ানমার আরাকান আার্মির সদস্যরা। এই পাহাড়ে ছিল মিয়ানমার সীমান্তরক্ষী বাহিনীর ক্যাম্প। কিন্তু এখন এটি দখলে নিয়েছে বিদ্রোহীরা। ওপারে বৃষ্টির মতো গুলির শব্দের কারণে এপারে আতঙ্কিত লোকজন।

সীমান্তবর্তী মানুষেরা জানান, মিয়ানমার আর্মির ছুড়া গুলির শব্দ শুনছে শনিবার মধ্যরাত থেকে। আতঙ্কিত লোকজন পালিয়েছে ঘর ছেড়ে। বন্ধ রয়েছে দোকানপাট। স্থানীয়রা বলছেন, ওপারে সংঘাতের প্রভাব পড়ছে এপারে। টানা কয়েকদিন ধরে নির্ঘুম সময় পার করতে হচ্ছে তাদের।

এদিকে, সীমান্ত এলাকায় রয়েছে ৭টি শিক্ষাপ্রতিষ্ঠান। শিক্ষাপ্রতিষ্ঠান খোলা থাকলেও গোলাগুলির কারণে আসেনি কোনো শিক্ষার্থী। পশ্চিমকুল তুমব্রু ঘুমধুম সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক হেলাল উদ্দিন জানান এসব কথা।

দ্রুত পরিস্থিতি স্বাভাবিক করতে উদ্যোগ নেওয়া হবে বলে আশা করছেন এলাকাবাসী। সব ধরনের পরিস্থিতি মোকাবিলায় সীমান্তে সতর্ক অবস্থায় রয়েছে বিজিবি। তবে বিজিবির পক্ষ থেকে আনুষ্ঠানিক কোনো বক্তব্য পাওয়া যায়নি।


সময়ের আলো/এএ/


Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: