শটসার্কিটের আগুনে ৬টি বসতবাড়ি পুড়ে ছাই

নওগাঁ (রাজশাহী) প্রতিনিধি

সারাদেশ

নওগাঁর মান্দায় বৈদ্যুতিক শটসার্কিটের আগুনে ৬টি বসতবাড়ি পুড়ে ছাই হয়ে গেছে। বুধবার (৭ ফেব্রুয়ারি) বেলা ১১টার দিকে উপজেলার কাঁশোপাড়া ইউনিয়ন

2024-02-07T18:46:44+00:00
2024-02-07T18:46:44+00:00
 
  বৃহস্পতিবার, ২ জুলাই ২০২৬,
১৮ আষাঢ় ১৪৩৩
বৃহস্পতিবার, ২ জুলাই ২০২৬
সারাদেশ
শটসার্কিটের আগুনে ৬টি বসতবাড়ি পুড়ে ছাই
নওগাঁ (রাজশাহী) প্রতিনিধি
প্রকাশ: বুধবার, ৭ ফেব্রুয়ারি, ২০২৪, ৬:৪৬ পিএম 
শটসার্কিটের আগুনে ৬টি বসতবাড়ি পুড়ে ছাই
নওগাঁর মান্দায় বৈদ্যুতিক শটসার্কিটের আগুনে ৬টি বসতবাড়ি পুড়ে ছাই হয়ে গেছে। বুধবার (৭ ফেব্রুয়ারি) বেলা ১১টার দিকে উপজেলার কাঁশোপাড়া ইউনিয়ন পরিষদের ফালাঙ্গাপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।

আগুন নেভাতে গিয়ে রবিউল ইসলাম (৪০) নামের একব্যাক্তি দগ্ধ হোন। তাৎক্ষণিকভাবে তাকে উদ্ধার করে মান্দা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
স্থানীয়রা জানান, বুধবার বেলা ১১টার দিকে সাইফুল ইসলামের শয়নঘর থেকে আগুনের সূত্রপাত হয়। মুহুর্তে তা আশপাশের বাড়িঘরে ছড়িয়ে পড়ে। আগুনে ওই গ্রামের সাইদুর রহমান,ও সাইফুল ইসলাম এবং মহসীন আলীসহ বিভিন্ন মানুষের বাড়ি পুড়ে যায়।

স্থানীয় লোকজন ঘণ্টাব্যাপী চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণ করে। আগুনের ঘটনায় ছয় পরিবারের অন্তত ৩০ লক্ষাধিক টাকার ক্ষতিসাধন হয়েছে বলে দাবি করেন ক্ষতিগ্রস্থ পরিবারের লোকজন।

ক্ষতিগ্রস্থ হোসেন আলী বলেন, আগুনে সাইদুর রহমান ও সাইফুল ইসলামের পুরো বাড়ি ভস্মীভূত হয়ে গেছে। আগুনের লেলিহান শিখায় ওই দুই পরিবারের ধান, চাল, টাকা-পয়সাসহ যাবতীয় মালামাল পুড়ে যায়।

এ ব্যাপারে কাঁশোপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুস সালাম বলেন, অগ্নিকাণ্ডের বিষয়টি তাৎক্ষনিকভাবে উপজেলা প্রশাসনকে অবহিত করা হয়েছে। ক্ষতিগ্রস্থদের সহায়তার জন্য স্থানীয়ভাবে কাজ চলছে।

মান্দা ফায়ার সার্ভিস ষ্টেশনের সাব-অফিসার নুরুন্নবী বলেন, ভুল লোকেশনের কারণে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছানোর আগেই স্থানীয়রা আগুন নিয়ন্ত্রণে আনে।

সময়ের আলো/জিকে


Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: