অভয়নগরে শিশু শিক্ষার্থীদের মাঝে শীতবস্ত্র বিতরণ

অভয়নগর (যশোর) প্রতিনিধি

সারাদেশ

যশোর অভয়নগরে রোটারী ক্লাব অব নওয়াপাড়া ও কানাডার সংগঠন এসসিএডব্লিউ এর যৌথ উদ্যোগে অনগ্রসর পরিবারের ছাত্র-ছাত্রী এবং শারীরিক ও বুদ্ধি

2024-02-08T08:28:52+00:00
2024-02-08T08:28:52+00:00
 
  বৃহস্পতিবার, ২ জুলাই ২০২৬,
১৮ আষাঢ় ১৪৩৩
বৃহস্পতিবার, ২ জুলাই ২০২৬
সারাদেশ
অভয়নগরে শিশু শিক্ষার্থীদের মাঝে শীতবস্ত্র বিতরণ
অভয়নগর (যশোর) প্রতিনিধি
প্রকাশ: বৃহস্পতিবার, ৮ ফেব্রুয়ারি, ২০২৪, ৮:২৮ এএম 
অভয়নগরে শিশু শিক্ষার্থীদের মাঝে শীতবস্ত্র বিতরণ
যশোর অভয়নগরে রোটারী ক্লাব অব নওয়াপাড়া ও কানাডার সংগঠন এসসিএডব্লিউ এর যৌথ উদ্যোগে অনগ্রসর পরিবারের ছাত্র-ছাত্রী এবং শারীরিক ও বুদ্ধি প্রতিবন্ধী শিশু শিক্ষার্থীদের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে।

বুধবার (৭ ফেব্রুয়ারি) নওয়াপাড়া সরকারী মহাবিদ্যালয় মাঠে নওয়াপাড়া রোটারী ক্লাব ও ঢাকা রোটারী ক্লাবের আয়োজনে ২৯টি প্রাইমারী স্কুলের ৬৬০ জন শিশু শিক্ষার্থীদের মাঝে এই শীত বস্ত্র বিতরন করা হয়।

ইভেন্ট চেয়ারম্যান নওয়াপাড়া রোটারী ক্লাবের পাস্ট প্রেসিডেন্ট দীপক কুমার সাহা’র সভাপতিত্বে এসময় উপস্থিত ছিলেন, কানাডিয়ান নাগরিক জুডি নাবসি ফেনটন, ডেপনি জয় স্কয়ার স্মিথ, ডেনি সারর্লি ব্যারিক, সিনডি সুই হোবম্যান, লিনডা ই ওয়েব, জ্যাকলিং ইভোনি কিভিল, কিমবার্লি এ্যান বাস্কটার, ড্যানিস লিওড বাস্কটার, নওয়াপাড়া রোটারী ক্লাবের প্রেসিডেন্ট শাহ্ রিয়াদ হোসেন, ঢাকা রোটারী ক্লাবের প্রেসিডেন্ট শেখ নাহার মাহামুদ, নওয়াপাড়া প্রেসক্লাবের সভাপতি নজরুল ইসলাম মল্লিক, সাধারণ সম্পাদক মোজাফ্ফার আহম্মেদ, নওয়াপাড়া রোটারী ক্লাবের পাস্ট প্রেসিডেন্ট শাহ জালাল হোসেন, পাস্ট প্রেসিডেন্ট আজিজ সরদার, রবিউল হাসান, পাস্ট প্রেসিডেন্ট আব্দুল মুকিত জিলানী, পাস্ট প্রেসিডেন্ট আব্দুস সালাম বিশ্বাস প্রমুখ।


সময়ের আলো/এএ/


Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: