চুয়াডাঙ্গায় মায়ের সাথে অভিমান করে কলেজছাত্রীর আত্মহত্যা

আলমডাঙ্গা (চুয়াডাঙ্গা) সংবাদদাতা

সারাদেশ

চুয়াডাঙ্গার আলমডাঙ্গায় মায়ের সাথে অভিমান করে ক‌লেজছাত্রী বিষপান ক‌রে আত্মহত্যা ক‌রে‌ছে।বুধবার (৭ ফেব্রুয়ারী) রা‌তে মা‌য়ের সা‌থে কাথাকটাকা‌টি ক‌রে নিজ ঘ‌রের

2024-02-08T10:57:28+00:00
2024-02-08T10:57:28+00:00
 
  শনিবার, ৪ জুলাই ২০২৬,
২০ আষাঢ় ১৪৩৩
শনিবার, ৪ জুলাই ২০২৬
সারাদেশ
চুয়াডাঙ্গায় মায়ের সাথে অভিমান করে কলেজছাত্রীর আত্মহত্যা
আলমডাঙ্গা (চুয়াডাঙ্গা) সংবাদদাতা
প্রকাশ: বৃহস্পতিবার, ৮ ফেব্রুয়ারি, ২০২৪, ১০:৫৭ এএম 
চুয়াডাঙ্গায় মায়ের সাথে অভিমান করে কলেজছাত্রীর আত্মহত্যা
চুয়াডাঙ্গার আলমডাঙ্গায় মায়ের সাথে অভিমান করে ক‌লেজছাত্রী বিষপান ক‌রে আত্মহত্যা ক‌রে‌ছে।

বুধবার (৭ ফেব্রুয়ারী) রা‌তে মা‌য়ের সা‌থে কাথাকটাকা‌টি ক‌রে নিজ ঘ‌রের দরজা বন্ধ ক‌রে ঘাস মারা বিষপান ক‌রে। তা‌কে উদ্ধার ক‌রে স্থানী চি‌কিৎস‌কের কা‌ছে নি‌য়ে গে‌ছে মৃত ব‌লে ঘোষনা ক‌রে।

ক‌লেজ ছাত্রী  রেশমা খাতুন (১৮) উপজেলার খাসকররা ইউনিয়নের পারলক্ষ্মীপুর গ্রামের জরিপ হোসেনের মেয়ে। সে স‌রোজগঞ্জ তেঁতুল শেখ ক‌লে‌জের দ্বাদশ শ্রে‌নির ছাত্রী।

পুলিশ ও স্থানীয়রা জানায়, বুধবার সন্ধ্যায় কলেজছাত্রী রেশমা তার মা সাহেদা খাতুনের সাথে মাছ কাটা নিয়ে কথা কাটাকাটি হয়। পরে মায়ের সাথে অভিমান করে নিজ ঘরে দরজা বন্ধ করে ঘাস মারার বিষপান করে আত্মহত্যা করেন। খবর পেয়ে আলমডাঙ্গা থানা পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চুয়াডাঙ্গা সদর হাসপাতালে পাঠানো পা‌ঠি‌য়ে‌ছে। এ বিষয়ে রা‌তেই আলমডাঙ্গা থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে।

রেশমার মা বলেন, 'আমার মেয়ে সরোজগঞ্জের তেতুল শেখ কলেজের দ্বাদশ শ্রেণিতে লেখাপড়া করে। অভাবের সংসারে তার লেখাপড়ার খরচ জোগাতে সে নিজেই সেলাই মেশিনের কাজ করে। তাকে মাছ কাটতে বলায় আমার সাথে কথা কাটাকাটি হয়। আমার ওপরে অভিমান করে দূরে চলে গেলো।'

আলমডাঙ্গা থানার অফিসার পু‌লিশ প‌রিদর্শক (ওসি তদন্ত) একরামুল হুসাইন জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠি‌য়ে লাশ উদ্ধার হয়েছে। সুরতহাল রিপোর্ট শেষে ময়নাতদন্তের জন্য চুয়াডাঙ্গা সদর হাসপাতালে পাঠানো হ‌য়ে‌ছে।


সময়ের আলো/এএ/


Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: