রাঙামাটি সেনা রিজিয়নের উদ্যোগে মানবিক সহায়তা প্রদান

রাঙামাটি প্রতিনিধি

সারাদেশ

রাঙামাটি সেনা রিজিয়ন'র উদ্যোগে সম্প্রীতি উন্নয়ন কর্মসূচির আওতায় স্থানীয় অসহায়, দুঃস্থ ও সমস্যাপীড়িতদের মাঝে মানবিক সহায়তা হিসেবে শীতবস্ত্র এবং আত্মকর্মসংস্থান

2024-02-08T20:12:33+00:00
2024-02-08T20:12:33+00:00
 
  বৃহস্পতিবার, ২ জুলাই ২০২৬,
১৮ আষাঢ় ১৪৩৩
বৃহস্পতিবার, ২ জুলাই ২০২৬
সারাদেশ
রাঙামাটি সেনা রিজিয়নের উদ্যোগে মানবিক সহায়তা প্রদান
রাঙামাটি প্রতিনিধি
প্রকাশ: বৃহস্পতিবার, ৮ ফেব্রুয়ারি, ২০২৪, ৮:১২ পিএম 
রাঙামাটি সেনা রিজিয়নের উদ্যোগে মানবিক সহায়তা প্রদান
রাঙামাটি সেনা রিজিয়ন'র উদ্যোগে সম্প্রীতি উন্নয়ন কর্মসূচির আওতায় স্থানীয় অসহায়, দুঃস্থ ও সমস্যাপীড়িতদের মাঝে মানবিক সহায়তা হিসেবে শীতবস্ত্র এবং আত্মকর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে সেলাই মেশিন, ঢেউটিন ও নগদ অর্থ বিতরণ করা হয়েছে।

বৃহস্পতিবার (৮ ফেব্রুয়ারি) ৩০৫ পদাতিক ব্রিগেড'র প্রান্তিক হল প্রাঙ্গণে রাঙামাটি সেনা রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল সোহেল আহমেদ এসব সামগ্রী ও নগদ সহায়তা উপকার ভোগীদের হাতে তুলে দেন। 

সহায়তা সামগ্রী ও নগদ অর্থ বিতরণকালে রিজিয়ন কমান্ডার বলেন, সেনাবাহিনী প্রতিরক্ষার পাশাপাশি সব সময়ই হত দরিদ্র, অসহায় ও সমস্যা পীড়িত মানুষের পাশে এসে দাঁড়িয়ে তাদের সমস্যা দূর করতে নিরলস ভাবে চেষ্টা চালিয়ে আসছে। 

তিনি বলেন, আমাদের লক্ষ্য হলো পার্বত্য চট্টগ্রামের জনগণের মাঝে সম্প্রীতি ও শান্তি সুনিশ্চিত করা। জাতি-ধর্ম, পাহাড়ি-বাঙালী নির্বিশেষে সকল অসহায় মানুষের জন্যই আমরা উদার মনে মুক্তহস্তে এ ধরণের সহায়তা বিতরণ করে থাকি।

সহায়তা সামগ্রী নগদ অর্থ বিতরণ কালে রাঙামাটি সেনা রিজিয়ন জিটুআই মেজর তাজদিক বিন নজরুল ও মেজর মো. আসফিকুর রহমানসহ পদস্থ কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

স্থানীয় হত দরিদ্র, অসহায় ও দুস্থ পাহাড়ি-বাঙালীর মাঝে আত্মকর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে তিনটি সেলাই মেশিন, ঘর মেরামতের জন্য ঢেউ টিন, বয়োবৃদ্ধদের জন্য হুইল চেয়ার, শীতবস্ত্র, কম্বল দুস্থ ব্যক্তিদের চিকিৎসার জন্য নগদ ১ লক্ষ ৮৩ হাজার ৩৫০ টাকাসহ সর্বমোট ২ লক্ষ ২২ হাজার ৮৫০ টাকার আর্থিক অনুদান বিতরণ করা হয়।

সময়ের আলো/আরআই



  বিষয়:   রাঙামাটি সেনা রিজিয়ন  মানবিক সহায়তা প্রদান 


Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: