পালিয়ে আসা মিয়ানমারের বিজিপির ১০০ সদস্যকে টেকনাফে স্থানান্তর

টেকনাফ (কক্সবাজার) প্রতিনিধি

সারাদেশ

মিয়ানমারের সামরিক বাহিনী ও সশস্ত্র বিদ্রোহী গোষ্ঠীগুলোর সংঘাত চলমান রয়েছে। প্রতিদিনই সেখানে গোলাগুলির ঘটনা ঘটছে। এরই প্রভাব পড়ছে বাংলাদেশ সীমান্তের

2024-02-08T20:59:16+00:00
2024-02-08T23:02:27+00:00
 
  বুধবার, ১ জুলাই ২০২৬,
১৭ আষাঢ় ১৪৩৩
বুধবার, ১ জুলাই ২০২৬
সারাদেশ
পালিয়ে আসা মিয়ানমারের বিজিপির ১০০ সদস্যকে টেকনাফে স্থানান্তর
টেকনাফ (কক্সবাজার) প্রতিনিধি
প্রকাশ: বৃহস্পতিবার, ৮ ফেব্রুয়ারি, ২০২৪, ৮:৫৯ পিএম  আপডেট: ০৮.০২.২০২৪ ১১:০২ পিএম
পালিয়ে আসা মিয়ানমারের বিজিপির ১০০ সদস্যকে টেকনাফে স্থানান্তর
মিয়ানমারের সামরিক বাহিনী ও সশস্ত্র বিদ্রোহী গোষ্ঠীগুলোর সংঘাত চলমান রয়েছে। প্রতিদিনই সেখানে গোলাগুলির ঘটনা ঘটছে। এরই প্রভাব পড়ছে বাংলাদেশ সীমান্তের অভ্যন্তরে। এমন পরিস্থিতিতে কোণঠাসা হয়ে একের পর এক বাংলাদেশে পালিয়ে আসছে মিয়ানমারের সৈন্যরা। এ পর্যন্ত ৩৩০ জন বিজিপি ও সেনা সদস্য বাংলাদেশে প্রবেশ করেছে। 

জানা গেছে, বান্দরবানের নাইক্ষ্যংছড়ির তুমব্রু সীমান্ত দিয়ে পালিয়ে আসা ১০০ জন বিজিপি সদস্যকে মিয়ানমারে ফেরতের উদ্দেশ্যে টেকনাফের হ্নীলা উচ্চ বিদ্যালয়ে নিয়ে আসা হয়েছে। 

বৃহস্পতিবার (৮ জানুয়ারি) বিকাল ৪টার দিকে তাদেরকে টেকনাফে নিয়ে যাওয়ার প্রক্রিয়ার শুরু করা হয়। 

বিষয়টি নিশ্চিত করেন টেকনাফ ২ বিজিবি'র কর্মকর্তা মেজর শহীদুল ইসলাম। 

এর আগে, বুধবার (৭ ফেব্রুয়ারি) টেকনাফের হোয়াইক্যং সীমান্ত দিয়ে প্রবেশ করা ৬৪ জন বিজিপি সদস্য টেকনাফের হ্নীলা উচ্চ বিদ্যালয়ে রাখা হয়েছে। আজ (বৃহস্পতিবার) তুমব্রু থেকে মিয়ানমারে ফেরতের উদ্দেশ্যে নিয়ে আসা ১০০ বিজিপি সদস্যদের হ্নীলার ওই বিদ্যালয়ে রাখা হবে। সর্ব মোট হ্নীলার ওই উচ্চ বিদ্যালয়ে ১৬৪ জন বিজিপি সদস্যকে আশ্রয় দেয়া হয়েছে বলে জানা গেছে। 

সময়ের আলো/আরআই



  বিষয়:   মিয়ানমার সীমান্ত রক্ষী  বিজিপি সদস্য  টেকনাফে স্থানান্তর 


Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: