৫ ঘণ্টা পর মুক্ত এমসি কলেজের অধ্যক্ষ, আন্দোলন স্থগিত

নিজস্ব প্রতিবেদক, সিলেট

সারাদেশ

তিন দফা দাবিতে প্রায় ৫ ঘণ্টা সিলেটের এমসি কলেজের অধ্যক্ষকে অবরুদ্ধ রাখার পর আন্দোলন স্থগিত করেছে সাধারণ শিক্ষার্থীরা। সংকট সমাধানের

2024-02-08T23:51:01+00:00
2024-02-08T23:51:01+00:00
 
  বৃহস্পতিবার, ২ জুলাই ২০২৬,
১৮ আষাঢ় ১৪৩৩
বৃহস্পতিবার, ২ জুলাই ২০২৬
সারাদেশ
৫ ঘণ্টা পর মুক্ত এমসি কলেজের অধ্যক্ষ, আন্দোলন স্থগিত
নিজস্ব প্রতিবেদক, সিলেট
প্রকাশ: বৃহস্পতিবার, ৮ ফেব্রুয়ারি, ২০২৪, ১১:৫১ পিএম 
৫ ঘণ্টা পর মুক্ত এমসি কলেজের অধ্যক্ষ, আন্দোলন স্থগিত
তিন দফা দাবিতে প্রায় ৫ ঘণ্টা সিলেটের এমসি কলেজের অধ্যক্ষকে অবরুদ্ধ রাখার পর আন্দোলন স্থগিত করেছে সাধারণ শিক্ষার্থীরা। সংকট সমাধানের বৈঠকে দাবি পূরণ না হওয়ায় শিক্ষার্থীরা অধ্যক্ষ অধ্যাপক আবুল আনাম মো. রিয়াজসহ কয়েকজনকে অবরুদ্ধ করে আন্দোলন শুরু করেন সন্ধ্যা থেকে। 

বৃহস্পতিবার (৮ ফেব্রুয়ারি) অধ্যক্ষ কার্যালয়ে সাধারণ শিক্ষার্থীদের সাথে তিন ঘণ্টার বৈঠকেও কোনো সমাধান আসেনি। 

আন্দোলনে থাকা শিক্ষার্থীরা জানান, কলেজের ইতিহাস বিভাগের শিক্ষক সংকট, ছাত্রাবাসের বঙ্গবন্ধু হলের পানি সমস্যা ও ছাত্রী নিবাসের নাম বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব নাম করণের দাবিতে আজ (বৃহস্পতিবার) কলেজ প্রশাসনের সঙ্গে বৈঠকে বসেন সাধারণ শিক্ষার্থীরা। বৈঠকে কোন সমাধান না আসায় সন্ধ্যায় অধ্যক্ষকে অফিসে রেখে বাইরে তালা দেয় আন্দোলনকারীরা।

এমসি কলেজের অধ্যক্ষ অধ্যাপক আবুল আনাম মো. রিয়াজ জানান, শিক্ষার্থীরা যেসব বিষয়ে আন্দোলন করছেন তার সমাধান দীর্ঘস্থায়ী। ছাত্রাবাসে পানি সংকট সমাধানের জন্য একটা লাইন দিয়েছি। আর শিক্ষক সংকট সমাধানের জন্য সংশ্লিষ্ট দপ্তরে আলাপ করেছি। সব সমাধানের জন্য ব্যবস্থা নেওয়ার বিষয়ে তাদেরকে বলেছি। এতো কিছুর পরও তারা (আন্দোলনরত শিক্ষার্থীরা) তালা মেরে রাখে।

সময়ের আলো/আরআই



  বিষয়:   সিলেটের এমসি কলেজ  অধ্যক্ষ অবরুদ্ধ  আন্দোলন স্থগিত 


Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: