উচ্চস্বরে কথা বলায় খুন, মূলহোতা মারুফ গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক, বগুড়া

সারাদেশ

বগুড়ার শাজাহানপুরে উচ্চস্বরে কথা বলায় আলামিন (২১) নামের একজনকে ছুরিকাঘাতে হত্যায় জড়িত যুবককে ঢাকা থেকে গ্রেফতার করেছে র‍্যাব। শাজাহানপুর উপজেলার

2024-02-10T20:09:14+00:00
2024-02-10T20:09:14+00:00
 
  বুধবার, ১ জুলাই ২০২৬,
১৭ আষাঢ় ১৪৩৩
বুধবার, ১ জুলাই ২০২৬
সারাদেশ
উচ্চস্বরে কথা বলায় খুন, মূলহোতা মারুফ গ্রেফতার
নিজস্ব প্রতিবেদক, বগুড়া
প্রকাশ: শনিবার, ১০ ফেব্রুয়ারি, ২০২৪, ৮:০৯ পিএম 
উচ্চস্বরে কথা বলায় খুন, মূলহোতা মারুফ গ্রেফতার
বগুড়ার শাজাহানপুরে উচ্চস্বরে কথা বলায় আলামিন (২১) নামের একজনকে ছুরিকাঘাতে হত্যায় জড়িত যুবককে ঢাকা থেকে গ্রেফতার করেছে র‍্যাব। শাজাহানপুর উপজেলার আশেকপুর ইউনিয়নের বয়ড়াদিঘী গ্রামে ছুরিকাঘাতের ঘটনায় ফয়সাল (২০) নামের আরেক যুবক আহত হয়েছে। 
এ ঘটনায় গ্রেফতারকৃত মো. মারুফ (২০) শাজাহানপুর উপজেলার এরুলবিশা গ্রামের মিজানের ছেলে। 

শনিবার (১০ ফেব্রুয়ারি) বিষয়টি নিশ্চিত করে র‍্যাব-১২ বগুড়ার কোম্পানি কমান্ডার (পুলিশ সুপার) মীর মনির হোসেন জানান, গতকাল (শুক্রবার) রাজধানীর আশুলিয়া এলাকা থেকে মারুফকে গ্রেফতার করা হয়। গোয়েন্দা তথ্যের ভিত্তিতে যৌথ অভিযান চালিয়ে গ্রেফতারের পর তাকে শাজাহানপুর থানায় হস্তান্তর করা হয়েছে। 

ছুরিকাঘাতে নিহত আলামিন বগুড়া শহরতলীর শাকপালা দক্ষিণপাড়া এলাকার নজরুল ইসলামের ছেলে এবং আহত ফয়সাল একই এলাকার মনির উদ্দিনের ছেলে। 

জানা গেছে, গত মঙ্গলবার শাজাহানপুরের বয়ড়াদিঘী গ্রামে জামে মসজিদ সংলগ্ন রাস্তার ওপর ঘোরাফেরা করছিল আলামিন ও ফয়সাল। এসময় উচ্চস্বরে কথা বলা নিয়ে তাদের সঙ্গে মারুফের বাকবিতণ্ডার একপর্যায়ে ছুরিকাঘাতের ঘটনা ঘটে। গুরুতর আহত অবস্থায় আলামিন ও ফয়সালকে উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় গত বৃহস্পতিবার আলামিন মারা যায়। 

এ ঘটনায় নিহতের বাবা নজরুল ইসলাম বাদী হয়ে শাজাহানপুর থানায় মামলা দায়ের করেন। আলামিন নিহত হওয়ার পরপরই বিষয়টি নিয়ে র‍্যাব তৎপর হয়ে ওঠে। 

সময়ের আলো/আরআই



  বিষয়:   উচ্চস্বরে কথা বলায় খুন  আসামি গ্রেফতার  বগুড়া 


Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: