ফেনীর দুই ক্লিনিককে জরিমানা, একটি বন্ধের নির্দেশ

ফেনী প্রতিনিধি

সারাদেশ

ফেনীতে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে দুই ক্লিনিকের জরিমানা করা হয়েছে। শনিবার (১০ ফেব্রুয়ারি) শহরের বিভিন্ন হাসপাতাল এবং ডায়াগনস্টিক প্রতিষ্ঠানে অভিযান চালিয়ে

2024-02-10T20:43:08+00:00
2024-02-10T20:43:08+00:00
 
  বুধবার, ১ জুলাই ২০২৬,
১৭ আষাঢ় ১৪৩৩
বুধবার, ১ জুলাই ২০২৬
সারাদেশ
ফেনীর দুই ক্লিনিককে জরিমানা, একটি বন্ধের নির্দেশ
ফেনী প্রতিনিধি
প্রকাশ: শনিবার, ১০ ফেব্রুয়ারি, ২০২৪, ৮:৪৩ পিএম 
ফেনীর দুই ক্লিনিককে জরিমানা, একটি বন্ধের নির্দেশ
ফেনীতে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে দুই ক্লিনিকের জরিমানা করা হয়েছে। শনিবার (১০ ফেব্রুয়ারি) শহরের বিভিন্ন হাসপাতাল এবং ডায়াগনস্টিক প্রতিষ্ঠানে অভিযান চালিয়ে জরিমানা করা হয়। এসময় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন ফেনী সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) লিখন বণিক। 

অভিযানে ফেনী শহরের মুক্তবাজারস্থ বায়েজীদস সাইকিয়াট্রিক সেন্টারকে নিবন্ধন না থাকায় ৪৮ ঘণ্টার মধ্যে বন্ধের নির্দেশ দেয়া হয়। বায়েজীদস হেলথ সার্ভিসেস ডায়াগনস্টিক সেন্টারকে অব্যবস্থাপনার জন্য ১০ হাজার টাকা জরিমানা করা হয়।

এছাড়া আল আমিন জেনারেল হাসপাতালকে অব্যবস্থাপনার জন্য ২০ হাজার টাকা জরিমানা করা হয় এবং সাত কর্ম দিবসের মধ্যে যাবতীয় অনিয়ম সংশোধনের জন্য নির্দেশ দেয়া হয়।

অভিযান চলাকালে জেলা স্বাস্থ্য বিভাগের মেডিকেল অফিসার ডা. মির্জা মিনহাজুল ইসলাম এবং ডা. তানভীর আহমেদ রাফসানসহ জেলা প্রশাসনের অন্যান্য সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন। 
 
সূত্র জানায়, স্বাস্থ্য অধিদপ্তরের নির্দেশনা মোতাবেক অনিবন্ধিত, লাইসেন্সবিহীন বিভিন্ন ক্লিনিক, হাসপাতাল, ডায়াগনস্টিক সেন্টার ও ব্লাড ব্যাংক প্রতিষ্ঠানে এ অভিযান চলমান থাকবে।

সময়ের আলো/আরআই



  বিষয়:   ভ্রাম্যমাণ আদালত  অভিযান  ক্লিনিককে জরিমানা  ফেনী 


Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: