কুড়িগ্রামে ইজতেমার আখেরি মোনাজাতে লাখো মুসল্লীর আমিন আমিন ধ্বনি

কুড়িগ্রাম প্রতিনিধি

সারাদেশ

কুড়িগ্রামে ৩ দিনব্যাপী ইজতেমায় শেষ দিনে রোববার (১১ ফেব্রুয়ারি) সকাল ৮টায় ধরলা ব্রীজের পূর্ব পাড়ে সৈয়দ ফজলুল করিম (রহ.) জামিয়া

2024-02-11T14:02:34+00:00
2024-02-11T14:02:34+00:00
 
  শুক্রবার, ৩ জুলাই ২০২৬,
১৯ আষাঢ় ১৪৩৩
শুক্রবার, ৩ জুলাই ২০২৬
সারাদেশ
কুড়িগ্রামে ইজতেমার আখেরি মোনাজাতে লাখো মুসল্লীর আমিন আমিন ধ্বনি
কুড়িগ্রাম প্রতিনিধি
প্রকাশ: রোববার, ১১ ফেব্রুয়ারি, ২০২৪, ২:০২ পিএম 
কুড়িগ্রামে ইজতেমার আখেরি মোনাজাতে লাখো মুসল্লীর আমিন আমিন ধ্বনি
কুড়িগ্রামে ৩ দিনব্যাপী ইজতেমায় শেষ দিনে রোববার (১১ ফেব্রুয়ারি) সকাল ৮টায়  ধরলা ব্রীজের পূর্ব পাড়ে সৈয়দ ফজলুল করিম (রহ.) জামিয়া ইসলামিয়া মাদরাসা মাঠে লাখো মুসল্লির আমিন আমিন ধ্বনিতে শুরু হওয়া ইজতেমার কার্যক্রম শেষ হয়েছে। 

বাংলাদেশ মুজাহিদ কমিটির ব্যানারে আয়োজিত এ ইজতেমায় দেশ ও জাতির শান্তি-সমৃদ্ধি কামনা করে সকাল ৯টায় মোনাজাত পরিচালনা করেন চরমোনাই পীর মুফতি সৈয়দ মুহাম্মদ রেজাউল করীম। এসময় আগত মুসল্লিদের মাঝে কান্নার রোল পড়ে যায়। মোনাজাত পূর্ব বয়ানে চরমোনাই পীর বলেন, নামাজ, রোজা যেমন ইবাদাত তেমনি আল্লাহর হুকুম অনুযায়ী ব্যক্তি, সমাজ ও রাষ্ট্র পরিচালনা করাও ইবাদাত। ভোট মানে স্বাক্ষী দেয়া সমর্থন করা। তাই বুঝে শুনে সেই সমর্থন দেয়া উচিত। 

তিনি আরও বলেন, দুনিয়া ও আখিরাতে কামিয়াব হতে হলে আল্লাহর কাছে পুরোপুরি আত্মসমর্পণ করতে হবে। 

এর আগে গত বৃহস্পতিবার সকালে লাখো মুসল্লিদের অংশগ্রহণে শুরু হওয়া তিন দিনের এ ইজতেমায় উদ্বোধনী বয়ান করেন চরমোনাই পীর মাওলানা মুফতি সৈয়দ মুহাম্মদ রেজাউল করীম। 

তিনি ইজতেমা ব্যবস্থাপনা কমিটি, আগত মুসল্লী, সাংবাদিকবৃন্দ, ইজতেমার নিরাপত্তার দায়িত্বে থাকা প্রশাসনের সকল সদস্য, এলাকাবাসীসহ নিপিড়ীত বিশ্বের সকল মুসলমানদের জন্য মাগফিরাত কামনা করেন। বিশেষ করে ফিলিস্তিনী মুসলমানদের জন্য বিশেষভাবে দোয়া করা হয়। 

উলিপুর উপজেলা থেকে আসা মুসল্লি জয়নাল আবেদীন বলেন, আমি গত বৃহস্পতিবার ইজতেমা ময়দানে আসি। এখানে তিনদিন ধরে ছিলাম। আজ সকালে আখেরি মোনাজাতের মধ্যে দিয়ে ইজতেমা শেষ হলো। আমি প্রতি বছর এ ইজতেমায় অংশগ্রহণ করি।

ইজতেমা কমিটির সদস্য সচিব মাওলানা আব্দুল মোমিন বলেন, তিনদিন ব্যাপী বয়ানে আরও অংশ নেন, মুফতী সৈয়দ ফয়জুল করীম শায়েখে চরমোনাই, মাওলানা ইউনুছ আহমাদ, পীর সাহেব খুলনা, নও মুসলিম ডা. সিরাজুল ইসলাম সিরাজী, মাওলানা রেজাউল করীম, মোসলেহ উদ্দীন আজাদী প্রমুখ।

সময়ের আলো/জেডআই


Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: