অ্যাম্বুলেন্সে কাভার্ড ভ্যানের ধাক্কা, চিকিৎসক নিহত

নোয়াখালী প্রতিনিধি

সারাদেশ

নোয়াখালীর বেগমগঞ্জে অ্যাম্বুলেন্স ও কাভার্ড ভ্যানের সংঘর্ষে এক আয়ুর্বেদিক চিকিৎসকের মৃত্যু হয়েছে। সোমবার (১২ ফেব্রুয়ারি) নোয়াখালী-ফেনী আঞ্চলিক মহাসড়কের সেতু ভাঙ্গা

2024-02-12T16:45:46+00:00
2024-02-12T16:47:54+00:00
 
  বুধবার, ১ জুলাই ২০২৬,
১৭ আষাঢ় ১৪৩৩
বুধবার, ১ জুলাই ২০২৬
সারাদেশ
অ্যাম্বুলেন্সে কাভার্ড ভ্যানের ধাক্কা, চিকিৎসক নিহত
নোয়াখালী প্রতিনিধি
প্রকাশ: সোমবার, ১২ ফেব্রুয়ারি, ২০২৪, ৪:৪৫ পিএম  আপডেট: ১২.০২.২০২৪ ৪:৪৭ পিএম
অ্যাম্বুলেন্সে কাভার্ড ভ্যানের ধাক্কা, চিকিৎসক নিহত
নোয়াখালীর বেগমগঞ্জে অ্যাম্বুলেন্স ও কাভার্ড ভ্যানের সংঘর্ষে এক আয়ুর্বেদিক চিকিৎসকের মৃত্যু হয়েছে। সোমবার (১২ ফেব্রুয়ারি) নোয়াখালী-ফেনী আঞ্চলিক মহাসড়কের সেতু ভাঙ্গা পশ্চিম বাজার দানবাক্স এলাকায় এ দুর্ঘটনা ঘটে।  

নিহত আবু নুর মোহাম্মদ মাসুম (৩৮) লক্ষীপুর সদর উপজেলার পশ্চিম সৈয়দপুর গ্রামের কামাল উদ্দিনের ছেলে। এ দুর্ঘটনায় নিহত মাসুমের ভাই মাসুদ রানা (৫০) ও চালক গুরুত্বর আহত হয়েছেন।      

হাইওয়ে পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, নিহত মাসুমের অনেক জায়গায় আয়ুর্বেদিক চিকিৎসার চেম্বার ছিল। আজ (সোমবার) সকালে তারা দু’ভাই অ্যাম্বুলেন্স যোগে ফেনীর উদ্দেশ্যে রওয়ানা দেয়। যাওয়ার সময় অ্যাম্বুলেন্সটি নোয়াখালী-ফেনী আঞ্চলিক মহাসড়কের সেতু ভাঙ্গা পশ্চিম বাজারের দানবাক্স এলাকায় পৌঁছলে অ্যাম্বুলেন্সের সামনে থাকা ব্যানারটি তাদের গাড়ির চাকায় পেঁচিয়ে রাস্তার মাঝে দাঁড়িয়ে যায়। ওই সময় পিছনে থাকা কাভার্ড ভ্যানটি তাদের অ্যাম্বুলেন্সে সজোরে ধাক্কা মারে। ধাক্কা মারার তীব্রতায় অ্যাম্বুলেন্সটি উড়ে গিয়ে রাস্তার উল্টো পাশে পড়ে। এতে ঘটনাস্থলেই মাসুমের মৃত্যু হয়।  

চন্দ্র হাইওয়ে পুলিশের উপ-পরিদর্শক (এসআই) নুর মোহাম্মদ জানান, ঘটনার পরপরই কাভার্ড ভ্যানটি পালিয়ে যায়। এ ঘটনায় একটি অপমৃত্যু মামলা নেওয়া হবে।

সময়ের আলো/আরআই



  বিষয়:   অ্যাম্বুলেন্স-ক্যাভার্ড ভ্যান সংঘর্ষ  চিকিৎসক নিহত  নোয়াখালী 


Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: