দিনাজপুরে জাপার অর্ধশতাধিক নেতাকর্মী তাঁতী লীগে যোগদান

নিজস্ব প্রতিবেদক, দিনাজপুর

সারাদেশ

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আদর্শে অনুপ্রাণিত হয়ে বঙ্গবন্ধু কন্যা দেশরত্ন প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বের প্রতি অনুগত্য স্বীকার করে

2024-02-14T20:33:34+00:00
2024-02-14T20:33:34+00:00
 
  শুক্রবার, ৩ জুলাই ২০২৬,
১৯ আষাঢ় ১৪৩৩
শুক্রবার, ৩ জুলাই ২০২৬
সারাদেশ
দিনাজপুরে জাপার অর্ধশতাধিক নেতাকর্মী তাঁতী লীগে যোগদান
নিজস্ব প্রতিবেদক, দিনাজপুর
প্রকাশ: বুধবার, ১৪ ফেব্রুয়ারি, ২০২৪, ৮:৩৩ পিএম 
দিনাজপুরে জাপার অর্ধশতাধিক নেতাকর্মী তাঁতী লীগে যোগদান
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আদর্শে অনুপ্রাণিত হয়ে বঙ্গবন্ধু কন্যা দেশরত্ন প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বের প্রতি অনুগত্য স্বীকার করে এবং দিনাজপুর-৩ (সদর) আসনের সংসদ সদস্য জাতীয় সংসদের হুইপ ইকবালুর রহিমের প্রতি বিশ্বাস ও আস্থা রেখে জেলা জাতীয় পার্টির সাংগঠনিক সম্পাদক মো. ইদ্রিস আলী ইদনের নেতৃত্বে জাতীয় পার্টি থেকে অর্ধ শতাধিক নেতাকর্মী আওয়ামী লীগের সহযোগী সংগঠন বাংলাদেশ তাঁতী লীগে যোগদান করেছেন। 

বুধবার (১৪ ফেব্রুয়ারি) বাসুনিয়াপট্টিস্থ দলীয় কার্যালয়ে দিনাজপুর জেলা তাঁতী লীগের আহবায়ক মো. জাহাঙ্গীর আলম আলালের সভাপতিত্বে জাতীয় পার্টি থেকে তাঁতী লীগে যোগদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান ও সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি ইমদাদ সরকার। বিশেষ অতিথির বক্তব্য রাখেন পৌর আওয়ামী লীগের সভাপতি অ্যাড. এস এম শামীম আলম সরকার বাবু ও পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এনাম উল্লাহ জ্যামী।

দিনাজপুর জেলা তাঁতী লীগের সদস্য সচিব শামসুল হুদা শান্ত’র সঞ্চালনায় শুভেচ্ছা বক্তব্য রাখেন সাবেক জাতীয় পার্টির সাংগঠনিক সম্পাদক মো. ইদ্রিস আলী ইদন। অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন জেলা তাঁতী লীগের সদস্য সৈয়দা সুলতানা ফেরদৌসী, মনোয়ার হোসেন মেরাজ, পৌর তাঁতী লীগের আহবায়ক আবু বকর সিদ্দিক রোমান, সদস্য সচিব আহমেদ হুমায়ুন কবীর, সদর উপজেলা তাঁতী লীগের সদস্য সচিব মো. তৈয়বুর রহমান প্রমুখ।

অনুষ্ঠানের শুরুতেই জেলা তাঁতী লীগের আহবায়ক জাহাঙ্গীর আলম আলাল ও অতিথিবৃন্দের হাতে ফুলের নৌকা তুলে দিয়ে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আদর্শে অনুপ্রাণিত হয়ে বঙ্গবন্ধু কন্যা দেশরত্ন প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বের প্রতি অনুগত্য স্বীকার করে এবং দিনাজপুর-৩ (সদর) আসনের সংসদ সদস্য জাতীয় সংসদের হুইপ ইকবালুর রহিমের প্রতি বিশ্বাস ও আস্থা রেখে জেলা জাতীয় পার্টির সাংগঠনিক সম্পাদক মো. ইদ্রিস আলী ইদনের নেতৃত্বে জাতীয় পার্টি থেকে অর্ধ শতাধিক নেতাকর্মী আওয়ামী লীগের সহযোগী সংগঠন বাংলাদেশ তাঁতী লীগে যোগদান করেন। 

সময়ের আলো/আরআই



  বিষয়:   জাতীয় পার্টির নেতাকর্মী  তাঁতী লীগ  দিনাজপুর 


Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: