দিনাজপুরে অনলাইন জুয়ায় জড়িত ৫ যুবককে বিনাশ্রম কারাদণ্ড

নিজস্ব প্রতিবেদক, দিনাজপুর

সারাদেশ

অনলাইন জুয়ার সাথে জড়িত থাকার দায়ে দিনাজপুরে ৫ যুবককে আটক করেছে খানসামা থানা পুলিশ। আটক প্রত্যেকে যুবককে ১ মাস করে

2024-02-14T20:47:23+00:00
2024-02-14T20:47:23+00:00
 
  বুধবার, ১ জুলাই ২০২৬,
১৭ আষাঢ় ১৪৩৩
বুধবার, ১ জুলাই ২০২৬
সারাদেশ
দিনাজপুরে অনলাইন জুয়ায় জড়িত ৫ যুবককে বিনাশ্রম কারাদণ্ড
নিজস্ব প্রতিবেদক, দিনাজপুর
প্রকাশ: বুধবার, ১৪ ফেব্রুয়ারি, ২০২৪, ৮:৪৭ পিএম 
দিনাজপুরে অনলাইন জুয়ায় জড়িত ৫ যুবককে বিনাশ্রম কারাদণ্ড
অনলাইন জুয়ার সাথে জড়িত থাকার দায়ে দিনাজপুরে ৫ যুবককে আটক করেছে খানসামা থানা পুলিশ। আটক প্রত্যেকে যুবককে ১ মাস করে বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও ইউএনও মো. তাজ উদ্দিন।

বুধবার (১৪ ফেব্রুয়ারি) দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার আংগারপাড়া বাংলাবাজার ও সূবর্ণখুলী মুশাহার পাড়া এলাকা থেকে নির্বাহী ম্যাজিস্ট্রেট ও ইউএনও মো. তাজ উদ্দিন এবং থানার অফিসার ইনচার্জ মোজাহারুল ইসলামের নেতৃত্ব পরিচালিত অভিযানে তাদের আটক করা হয়। এই সময় তাদের কাছে থেকে ৫টি এন্ড্রোয়েড ফোন ও ৮৪ টি সিম কার্ড জব্দ করা হয়।

আটককৃতরা হলেন- উপজেলার ভেড়ভেড়ী ইউনিয়নের সদ্দপাড়ার আবু বক্কর সিদ্দিকের ছেলে আনোয়ার হোসেন (২০), হামিদুল ইসলামের ছেলে হাচানুর ইসলাম (১৯), একই এলাকার ঝগড়ু পাড়ার ফরহাদ আলীর ছেলে গালিব ইসলাম (১৯), আংগারপাড়া সূবর্ণখুলী মুসাহারপাড়ার নারায়ণ ভুঁইয়ার ছেলে উজ্জ্বল ভুঁইয়া (২৫) ও পার্শ্ববর্তী সৈয়দপুর গোলাহাট এলাকার সুমন ইসলাম (২৯)।

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে এই এলাকায় একটি চক্র অনলাইন জুয়ার সাথে জড়িত থেকে অনেক পরিবার ও যুবক নিঃস্ব হয়ে গেছে। তাই গোপন সংবাদের ভিত্তিতে অনলাইন জুয়া রোধে এই অভিযানে আটক ৫ যুবককে অনলাইন জুয়ায় জড়িত থাকার দায়ে জুয়া আইনে প্রত্যেককে ১ মাস করে বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়।

খানসামা থানার ওসি মোজাহারল ইসলাম জানান, ভ্রাম্যমাণ আদালতে সাজা প্রদানের পর আটক ৫ যুবককে জেল হাজতে পাঠানো হয়েছে। 

নির্বাহী ম্যাজিস্ট্রেট ও খানসামা উপজেলা নির্বাহী অফিসার মো. তাজ উদ্দিন বিষয়টি নিশ্চিত করে জানান, সমাজকে ব্যাধি মুক্ত করতে এই ধরনের অভিযান অব্যাহত থাকবে। মাদক ও জুয়া মুক্ত খানসামা উপজেলা গড়তে সবার সচেতনতা ও সহযোগিতা প্রয়োজন।

সময়ের আলো/আরআই



  বিষয়:   অনলাইন জুয়া  যুবককে কারাদণ্ড  দিনাজপুর 


Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: