মোংলা বন্দরে নতুন দুটি জলযান, সক্ষমতায় নবদিগন্তের সূচনা

মোংলা প্রতিনিধি

সারাদেশ

মোংলা বন্দরে আগত বিদেশি বড় বাণিজ্যিক জাহাজকে দ্রুত ও নিরাপদে জেটিতে ভেড়াতে কার্যকরী উদ্যোগ সম্পন্ন করা হয়েছে। এ কাজে বন্দরে

2024-02-15T16:57:34+00:00
2024-02-15T17:01:53+00:00
 
  শুক্রবার, ৩ জুলাই ২০২৬,
১৯ আষাঢ় ১৪৩৩
শুক্রবার, ৩ জুলাই ২০২৬
সারাদেশ
মোংলা বন্দরে নতুন দুটি জলযান, সক্ষমতায় নবদিগন্তের সূচনা
মোংলা প্রতিনিধি
প্রকাশ: বৃহস্পতিবার, ১৫ ফেব্রুয়ারি, ২০২৪, ৪:৫৭ পিএম  আপডেট: ১৫.০২.২০২৪ ৫:০১ পিএম
মোংলা বন্দরে যুক্ত হয়েছে নীল কমল ও জয়মনি জলযান। এতে করে জাহাজ হ্যান্ডলিং এ মোংলা বন্দরের সক্ষমতায় নবদিগন্তের সূচনা হলো । ছবি: সময়ের আলো

মোংলা বন্দরে যুক্ত হয়েছে নীল কমল ও জয়মনি জলযান। এতে করে জাহাজ হ্যান্ডলিং এ মোংলা বন্দরের সক্ষমতায় নবদিগন্তের সূচনা হলো । ছবি: সময়ের আলো

মোংলা বন্দরে আগত বিদেশি বড় বাণিজ্যিক জাহাজকে দ্রুত ও নিরাপদে জেটিতে ভেড়াতে কার্যকরী উদ্যোগ সম্পন্ন করা হয়েছে। এ কাজে বন্দরে যুক্ত হয়েছে ‘এমটি নীল কমল’ ও ‘এমটি জয়মনি’ নামে দুটি আধুনিক জলযান। বৃহস্পতিবার (১৫ ফেব্রুয়ারি) দুপুর ২টায় এই জলযান দুটির আনুষ্ঠানিক উদ্বোধন করেন বন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যান রিয়ার এডমিরাল শাহীন রহমান। 

হংকংয়ের চিও লি শিপইয়ার্ড থেকে নির্মিত এই টাগবোট দুটি বুধবার (১৪ ফেব্রুয়ারি) দুপুরে বন্দরের ৮ নম্বর জেটিতে এসে পৌঁছায়। সর্বোচ্চ ক্ষমতা সম্পন্ন ৭০ বোলার্ড পুলের পাওয়ার রয়েছে এ টাগবোটের। এর আগে মোংলা বন্দরের টাগ বোটে সর্বোচ্চ ক্ষমতা সম্পন্ন টাগ বোট ছিল ৪০ বোলার্ড এর টাগ বোট। 

মোংলা বন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যান রিয়ার এডমিরাল শাহীন রহমান বলেন, ৭০ বোলার্ডের টাগ বোট যুক্ত হওয়ায় মোংলা বন্দরের আগত বড় আকারের বাণিজ্যিক জাহাজসমূহকে দ্রুত ও নিরাপদ ভাবে বন্দর জেটিতে ভেড়ানো সম্ভব হবে। এতে করে সার্বিক ভাবে জাহাজ হ্যান্ডলিং এ মোংলা বন্দরের সক্ষমতায় নবদিগন্তের সূচনা হলো।

বন্দরের জলযান বহরে যুক্ত হওয়া এমটি নীল কমল ও এমটি জয়মনি জলযানের স্বগত অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন সদস্য (হারবার ও মেরিন) ক্যাপ্টেন মো. আসাদুজ্জামান, পরিচালক (প্রশাসন) শাহীনুর রহমান, প্রধান অর্থ ও হিসাব রক্ষণ কর্মকর্তা মো. সিদ্দিকুর রহমান, সচিব কালাচাঁদ সিংহ, প্রধান হাইড্রোগ্রাফার কমান্ডার রাসেল আহমেদ খান, বোর্ড ও জনসংযোগ বিভাগের উপ সচিব মো. মাকরুজ্জামান।

সময়ের আলো/আরআই



  বিষয়:   মোংলা বন্দর  নতুন জলযান  এমটি নীল কমল  এমটি জয়মনি 


Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: