নতুন স্কুল ড্রেসের জন্য ছাত্রীর আত্মহত্যা, জমিতে মিললো বৃদ্ধের লাশ

নিয়ামতপুর (নওগাঁ) প্রতিনিধি

সারাদেশ

ষষ্ঠ শ্রেণির শিক্ষার্থী নদী রানী (১৩)। পিতামাতার কাছে স্কুলের নতুন ড্রেস কেনার টাকা না পাওয়ায় গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে।

2024-02-15T22:37:08+00:00
2024-02-15T22:37:08+00:00
 
  বুধবার, ১ জুলাই ২০২৬,
১৭ আষাঢ় ১৪৩৩
বুধবার, ১ জুলাই ২০২৬
সারাদেশ
নতুন স্কুল ড্রেসের জন্য ছাত্রীর আত্মহত্যা, জমিতে মিললো বৃদ্ধের লাশ
নিয়ামতপুর (নওগাঁ) প্রতিনিধি
প্রকাশ: বৃহস্পতিবার, ১৫ ফেব্রুয়ারি, ২০২৪, ১০:৩৭ পিএম 
নতুন স্কুল ড্রেসের জন্য ছাত্রীর আত্মহত্যা, জমিতে মিললো বৃদ্ধের লাশ
ষষ্ঠ শ্রেণির শিক্ষার্থী নদী রানী (১৩)। পিতামাতার কাছে স্কুলের নতুন ড্রেস কেনার টাকা না পাওয়ায় গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে। ঘটনাটি ঘটেছে বুধবার (১৪ ফেব্রুয়ারি) দুপুরে উপজেলার সদরের দেওয়ানপাড়া এক আম বাগানে। 

নদী রানী উপজেলা সদর ইউনিয়নের সাংশৈল মহাপাড়া গ্রামের রাখাল দাসের মেয়ে। 

পরিবার ও থানা পুলিশ সূত্রে জানা গেছে, নদী রানী সাংশৈল আদিবাসী স্কুল এন্ড কলেজের ষষ্ঠ শ্রেণির শিক্ষার্থী। আগে থেকেই বিভিন্ন বিষয় নিয়ে পরিবারের সদস্যদের সাথে কথা কাটাকাটি হয়। এর আগেও বছর খানেক আগে আত্মহত্যার চেষ্টা করেছিল। গত সোমবার (১২ ফেব্রুয়ারি) স্কুলের নতুন ড্রেস কেনার জন্য বায়না ধরে। পরিবারের সদস্যদের কাছে টাকা না থাকায় পরে কিনে দেওয়ার কথা বলে। তবে সঠিক কি কারণে এমন ঘটনা তা ময়নাতদন্তের পর জানা যাবে বলে জানিয়েছে পুলিশ। 

এদিকে উপজেলার হাজিনগর ইউনিয়নের কুশমইল গ্রামে পতিত জমি থেকে আজ বৃহস্পতিবার (১৫ ফেব্রুয়ারি) দুপুরে দাউদ আলী (৪৮) নামে মানসিক ভারসাম্যহীন এক বৃদ্ধের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। ওই বৃদ্ধ পোরশা উপজেলার ঘাটনগর ইউনিয়নের বাংধারা গ্রামের বাসিন্দা। 

নিয়ামতপুর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাইদুল ইসলাম বলেন, দুটি ঘটনায় মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। দুটি ঘটনায় অপমৃত্যুর মামলা হয়েছে।

সময়ের আলো/আরআই



  বিষয়:   স্কুল ড্রেসের জন্য আত্মহত্যা  নিয়ামতপুর  নওগাঁ 


Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: