১১ দফা দাবিতে বরিশালে শ্রমিকদের বিক্ষোভ সমাবেশ

বরিশাল ব্যুরো

সারাদেশ

সাম্রাজ্যবাদ, সন্ত্রাস-সাম্প্রদায়িকতা, লুটেরা-দুর্নীতিবাজদের প্রতিহত করা, মুক্তিযুদ্ধের চেতনায় শ্রমনীতি বাস্তবায়ন করার দাবিসহ ১১ দফা দাবিতে বরিশালে শ্রমিক সমাবেশ ও বিক্ষোভ মিছিল

2024-02-16T17:22:56+00:00
2024-02-16T17:22:56+00:00
 
  বুধবার, ১ জুলাই ২০২৬,
১৭ আষাঢ় ১৪৩৩
বুধবার, ১ জুলাই ২০২৬
সারাদেশ
১১ দফা দাবিতে বরিশালে শ্রমিকদের বিক্ষোভ সমাবেশ
বরিশাল ব্যুরো
প্রকাশ: শুক্রবার, ১৬ ফেব্রুয়ারি, ২০২৪, ৫:২২ পিএম 
১১ দফা দাবিতে বরিশালে শ্রমিকদের বিক্ষোভ সমাবেশ
সাম্রাজ্যবাদ, সন্ত্রাস-সাম্প্রদায়িকতা, লুটেরা-দুর্নীতিবাজদের প্রতিহত করা, মুক্তিযুদ্ধের চেতনায় শ্রমনীতি বাস্তবায়ন করার দাবিসহ ১১ দফা দাবিতে বরিশালে শ্রমিক সমাবেশ ও বিক্ষোভ মিছিল করা হয়েছে।

শুক্রবার (১৬ ফেব্রুয়ারি) সকালে নগরীর অশ্বিনী কুমার হলের সামনে এ কর্মসূচির আয়োজন করে বাংলাদেশ ট্রেড ইউনিয়ন কেন্দ্র, জাতীয় নারী শ্রমিক ট্রেড ইউনিয়ন কেন্দ্র, বরিশাল জেলা ইমারত নির্মাণ শ্রমিক ইউনিয়ন, মহানগর দোকান কর্মচারি ইউনিয়ন, নৌযান শ্রমিক ফেডারেশন, দর্জি শ্রমিক সংগ্রাম কমিটি, বস্তিবাসী ইউনিয়ন, প্রেস ইউনিয়ন ও রিকশা-ভ্যান-ঠেলাগাড়ি শ্রমিক ইউনিয়ন।

শ্রমিক নেতা স্বপন দত্তের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য দেন- শ্রমিক নেতা অ্যাডভোকেট এ কে আজাদ, শ্রমিক নেতা আবু সাঈদ, শেখ আবুল হোসেন, মো. আলম খান, জে কে মুকুল, তুষার সেন, সেকান্দার সিকদার, বিধান কর্মকার, রনি তালুকদার, অপূর্ব গৌতম প্রমুখ।

সমাবেশে বক্তারা বলেন, সাম্রাজ্যবাদ, সন্ত্রাস- সাম্প্রদায়িকতা, লুটেরা-দুর্নীতিবাজদের প্রতিহত করতে হবে, মুক্তিযুদ্ধের চেতনায় শ্রমনীতি বাস্তবায়ন করতে হবে, চাকরির নিরাপত্তা, দোকান কর্মচারিসহ বেসরকারি শিল্প প্রতিষ্ঠানের শ্রমিক-কর্মচারিদের নিয়োগপত্র, ন্যুনতম মজুরি ২০ হাজার টাকা, সরকারি গেজেট অনুযায়ী দর্জি শ্রমিকদের মজুরি নির্ধারণ, ভর্তুকি মূল্যে রেশনিং ব্যবস্থা চালু, বস্তিবাসীদের স্ব স্ব স্থানে বন্দোবস্ত দেওয়া, শ্রম আইন সংশোধন পূর্বক ইমারতসহ অপ্রাতিষ্ঠানিক শ্রমিকদের সরকারি তালিকাভুক্ত ও শ্রম আইনে অন্তর্ভুক্ত করা, ষাটোর্ধ্ব শ্রমিকদের পেনশন দেওয়া এবং বাড়িভাড়া, শিক্ষা- চিকিৎসা ব্যয় কমানো, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি রোধ, লঞ্চ ভাড়া, বাস ভাড়া কমানো, বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজসহ চিকিৎসায় অব্যবস্থাপনা-নৈরাজ্য অবিলম্বে দুর করা, মজুরি কমিশন গঠন করে মানবিক জীবনযাপন উপযোগী মজুরি নির্ধারণ করতে হবে, সব সেক্টরে মজুরি নির্ধারণের জন্য কমিশনের অধীনে প্রয়োজনীয় সংখ্যক মজুরিবোর্ড গঠনসহ ১১ দফা দাবি বাস্তবায়নের জন্য সরকারের প্রতি আহবান জানান তারা।

সভা শেষে একটি লাল পতাকার বর্ণাঢ্য মিছিল শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে অশ্বিনী কুমার হলে এসে শেষ হয়। এর আগে বাংলাদেশ ট্রেড ইউনিয়ন কেন্দ্রের আহবানে ১১ দফা সম্বলিত একটি লিফলেট শহরের শিল্প প্রতিষ্ঠান, অফিস-আদালত, অপ্রাতিষ্ঠানিক শ্রমিক-কর্মচারিসহ সর্বস্তরের জনগণের মধ্যে বিতরণ করা হয়।

সময়ের আলো/জিকে


Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: