চুয়াডাঙ্গায় বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহীর মৃত্যু

চুয়াডাঙ্গা প্রতিনিধি

সারাদেশ

চুয়াডাঙ্গার দামুড়হুদায় যাত্রীবাহী বাসের ধাক্কায় এক মোটরসাইকেল আরোহীর মৃত্যু হয়েছে। নিহতের মরদেহ সদর হাসপাতাল মর্গে রাখা হয়েছে। শুক্রবার (১৬ ফেব্রুয়ারি)

2024-02-16T18:17:31+00:00
2024-02-16T18:17:31+00:00
 
  বুধবার, ১ জুলাই ২০২৬,
১৭ আষাঢ় ১৪৩৩
বুধবার, ১ জুলাই ২০২৬
সারাদেশ
চুয়াডাঙ্গায় বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহীর মৃত্যু
চুয়াডাঙ্গা প্রতিনিধি
প্রকাশ: শুক্রবার, ১৬ ফেব্রুয়ারি, ২০২৪, ৬:১৭ পিএম 
প্রতীকী ছবি

প্রতীকী ছবি

চুয়াডাঙ্গার দামুড়হুদায় যাত্রীবাহী বাসের ধাক্কায় এক মোটরসাইকেল আরোহীর মৃত্যু হয়েছে। নিহতের মরদেহ সদর হাসপাতাল মর্গে রাখা হয়েছে। শুক্রবার (১৬ ফেব্রুয়ারি) বেলা ১১টার দিকে সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়েছে।

মফিজ উদ্দিন (৬৪) দামুড়হুদা উপজেলার চন্দ্রবাস গ্রামের মৃত তৈয়ব আলির ছেলে।

দামুড়হুদা থানার ওসি আলমগির কবির বলেন, মফিজ উদ্দিন সকালে বাড়ি থেকে মোটরসাইকেল যোগে তালসারি গ্রামের ফসলের মাঠে যাচ্ছিল। পথিমধ্যে তালসারি মোড়ে পৌঁছালে দ্রুত গতির একটি যাত্রীবাহী বাস ধাক্কা দিলে তিনি গুরুতর আহত হন। তাকে স্থানীয়রা উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে নিয়ে ভর্তি করে। চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। লাশ সদর হাসপাতাল মর্গে রাখা আছে। 

আইনগত প্রক্রিয়া শেষে লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হবে বলে জানান এই পুলিশ কর্মকর্তা।

সময়ের আলো/আরআই



  বিষয়:   বাসের ধাক্কা  মোটরসাইকেল আরোহীর মৃত্যু  চুয়াডাঙ্গা 


Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: