মিরসরাইয়ে ২ নারী ফুটবলারকে নতুন ঘর দিলেন এমপি নাদেল

মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি

সারাদেশ

চট্টগ্রামের মিরসরাইয়ে স্কুল, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা সমিতি আয়োজিত ৫০তম জাতীয় গ্রীষ্মকালীন ফুটবল প্রতিযোগিতায় বিভাগীয় পর্যায়ে রানার্স আপ দল করেরহাট

2024-02-16T22:28:12+00:00
2024-02-16T22:28:12+00:00
 
  বুধবার, ১ জুলাই ২০২৬,
১৭ আষাঢ় ১৪৩৩
বুধবার, ১ জুলাই ২০২৬
সারাদেশ
মিরসরাইয়ে ২ নারী ফুটবলারকে নতুন ঘর দিলেন এমপি নাদেল
মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি
প্রকাশ: শুক্রবার, ১৬ ফেব্রুয়ারি, ২০২৪, ১০:২৮ পিএম 
চট্টগ্রামের মিরসরাইয়ে স্কুল, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা সমিতি আয়োজিত ৫০তম জাতীয় গ্রীষ্মকালীন ফুটবল প্রতিযোগিতায় বিভাগীয় পর্যায়ে রানার্স আপ দল করেরহাট কামিনী মজুমদার উচ্চ বিদ্যালয়। এই ফুটবল দলের ৯ মেয়ে দুর্গম পাহাড়ি পাড়া সাইবেনীখিল ত্রিপুরা পাড়ার। এদের মধ্যে বিজলী ত্রিপুরা ও স্বর্নালতা ত্রিপুরার ছিল না থাকার ঘর। মিরসরাইয়ের নবনির্বাচিত সংসদ সদস্য মাহবুব উর রহমান রুহেল এই দুই প্রতিভাবান নারী ফুটবলারদের উপহার দেন নতুন ঘর। এসময় পাহাড়ি ত্রিপুরা পাড়ায় শীত বস্ত্র বিতরণ করা হয়েছে। 

শুক্রবার (১৬ ফেব্রুয়ারি) সন্ধ্যায় উপজেলার করেরহাট ইউনিয়নের সাইবেনীখিল ত্রিপুরা পাড়ায় রুপাইধন ত্রিপুরা প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে ১০৫টি পরিবারের প্রায় ২৫০ জন নারী পুরুষের মাঝে শীতবস্ত্র হিসেবে কম্বল বিতরণ করা হয়। 

সাইবেনীখিল ত্রিপুরা পাড়ার সর্দার উষা ত্রিপুরার সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মিরসরাই উপজেলা আওয়ামী লীগের সভাপতি জাহাঙ্গীর কবির চৌধুরী, করেরহাট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এনায়েত হোসেন নয়ন, করেরহাট ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি সুলতান গিয়াস উদ্দিন জসিম, মিরসরাই উপজেলা আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক কামরুল হোসেন, মিরসরাই উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মিজানুর রহমান, উপজেলা নির্বাহী প্রকৌশলী (এলজিইডি) রনি সাহা, চট্টগ্রাম উত্তর জেলা ছাত্রলীগের সভাপতি তানভীর হোসেন চৌধুরী তপু প্রমুখ।

এসময় নতুন ঘর পাওয়া বিজলী ত্রিপুরা এমপি রুহেল ধন্যবাদ জানিয়ে বলেন, ‘এখন থেকে আমি আর আমার বোনকে প্রতিবেশীর ঘরে থাকতে হবে না । নিজের ঘরে থেকে পড়ালেখা করতে পারবো। আমি আমাদের চেয়ারম্যান নয়ন সাহেবের প্রতি কৃতজ্ঞতা জানাই।’

সময়ের আলো/আরআই



  বিষয়:   নারী ফুটবলার  নতুন ঘর উপহার  এমপি নাদেল  মিরসরাই  চট্টগ্রাম 


Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: