টাঙ্গাইলে পিকআপ-সিএনজি সংঘর্ষ, নারীসহ নিহত ৪

টাঙ্গাইল প্রতিনিধি

সারাদেশ

টাঙ্গাইলের মির্জাপুর উপজেলার বাঁশতৈল ইউনিয়নের তেলিপাড়ায় পিকআপ সিএনজির মুখোমুখি সংঘর্ষে নারীসহ সিএনজির ৪ যাত্রী নিহত হয়েছে।রোববার (১৮ ফেব্রুয়ারি) বিকেলে ‌গোড়াই-সখীপুর

2024-02-18T18:04:12+00:00
2024-02-18T18:04:12+00:00
 
  বুধবার, ১ জুলাই ২০২৬,
১৭ আষাঢ় ১৪৩৩
বুধবার, ১ জুলাই ২০২৬
সারাদেশ
টাঙ্গাইলে পিকআপ-সিএনজি সংঘর্ষ, নারীসহ নিহত ৪
টাঙ্গাইল প্রতিনিধি
প্রকাশ: রোববার, ১৮ ফেব্রুয়ারি, ২০২৪, ৬:০৪ পিএম 
টাঙ্গাইলের মির্জাপুর উপজেলার বাঁশতৈল ইউনিয়নের তেলিপাড়ায় পিকআপ সিএনজির মুখোমুখি সংঘর্ষে নারীসহ সিএনজির ৪ যাত্রী নিহত হয়েছে। 

রোববার (১৮ ফেব্রুয়ারি) বিকেলে ‌গোড়াই-সখীপুর সড়‌কের তেলিপাড়া এলাকায় এই দুর্ঘটনা ঘ‌টে। তবে তাৎক্ষণিক হতাহত‌দের প‌রিচয় পাওয়া যায়নি।

বাঁশতৈল পুলিশ ফাঁড়ি ইনচার্জ হুমায়ূন কবীর জানান, বিকেলে সখিপুর থেকে একটি পিকআপ ভ্যান উপজেলার বাশতৈল এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে একটি একটি যাত্রীবাহী সিএনজি ঘটনা স্থলে পৌঁছালে মুখোমুখি সংঘর্ষ হয়।এতে ঘটনা স্থলেই তিন যাত্রী নিহত হয়। গুরুতর আহত হয় আরো দুই জন। পরে স্থানীয়রা আহতকে উদ্ধার করে মির্জাপুর কুমুদিনী হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক একজনকে মৃত ঘোষণা করেন। লাশ পুলিশের হেফাজতে রাখা হয়েছে। 

সময়ের আলো/আরআই



  বিষয়:   সড়ক দুর্ঘটনা  মৃত্যু  টাঙ্গাইল  মির্জাপুর 


Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: