অধিক লাভের আশায় গম-ভুট্টা গো-খাদ্য হিসেবে বিক্রি

গঙ্গাচড়া (রংপুর) প্রতিনিধি

সারাদেশ

রংপুরের গঙ্গাচড়ায় অধিক লাভের আশায় উঠতি গম ও ভুট্টা ক্ষেত বিক্রি করছেন অনেক কৃষকরা। এসব গম ও ভুট্টা কেটে গো-খাদ্য

2024-02-18T19:47:04+00:00
2024-02-18T19:47:04+00:00
 
  বৃহস্পতিবার, ২ জুলাই ২০২৬,
১৮ আষাঢ় ১৪৩৩
বৃহস্পতিবার, ২ জুলাই ২০২৬
সারাদেশ
অধিক লাভের আশায় গম-ভুট্টা গো-খাদ্য হিসেবে বিক্রি
গঙ্গাচড়া (রংপুর) প্রতিনিধি
প্রকাশ: রোববার, ১৮ ফেব্রুয়ারি, ২০২৪, ৭:৪৭ পিএম 
অধিক লাভের আশায় গম-ভুট্টা গো-খাদ্য হিসেবে বিক্রি
রংপুরের গঙ্গাচড়ায় অধিক লাভের আশায় উঠতি গম ও ভুট্টা ক্ষেত বিক্রি করছেন অনেক কৃষকরা। এসব গম ও ভুট্টা কেটে গো-খাদ্য হিসেবে বিক্রি করছেন ব্যবসায়ীরা। 

জানা গেছে, বর্তমানে গবাদি পশুর খাদ্য চাহিদা বেশি। এই সুযোগ কাজে লাগিয়ে এক শ্রেণির কৃষক অধিক লাভের আশায় গম ও ভুট্টা ক্ষেত গো-খাদ্য হিসেবে বিক্রি করে দিচ্ছেন। সরকার প্রতি বছর বিদেশ থেকে গম ও ভুট্টা আমদানি করছে। বিনামূল্যে কৃষকের মাঝে প্রণোদনা দিচ্ছে। খাদ্যের দাম বাড়ায় খামারিরা দিশেহারা। বন্ধ হচ্ছে খামার। এই অবস্থায় উপজেলার কৃষকরা উঠতি গম ও ভুট্টা কেটে হাট বাজারে বিক্রি করছে গো-খাদ্য হিসেবে। এক বোঝা আটি বিক্রি হচ্ছে ১০ টাকা দামে। স্থানীয় হাট-বাজারগুলোতে সহজে চোখে পড়ে এসব গম ও ভুট্টা ভ্যান। এমনিতে গঙ্গাচড়ায় গমের আবাদ কম। তারপরেও এর আবাদ করছে অনেক কৃষক। 

উপজেলা কৃষি সম্প্রসারণ অফিস সূত্রে জানা যায়, উপজেলায় এ বছর ১৫৬ হেক্টর জমিতে গম ও ২৫৫০ হেক্টর জমিতে ভুট্টা চাষ করা হয়েছে। 

উপজেলা কৃষি কর্মকর্তা মারুফা ইফতেখার সিদ্দিকা বলেন, কিছু কৃষক লাভের আশায় গম ও ভুট্টা চাষ করে গো-খাদ্য হিসেবে বাজারে বিক্রি করছে। 

সময়ের আলো/আরআই



  বিষয়:   গম-ভুট্টার চাষ  গো-খাদ্য হিসেবে বিক্রি  গঙ্গাচড়া  রংপুর 


Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: