ট্রাক্টর উল্টে প্রাণ গেল চালকের

পাটগ্রাম (লালমিনরহাট) প্রতিনিধি

সারাদেশ

লালমনিরহাটের পাটগ্রাম উপজেলায় কৃষি জমি চাষ শেষে জমি থেকে রাস্তায় উঠতে গিয়ে ট্রাক্টর উল্টে আবুল কালাম আজাদ নাজু (২৩) নামে

2024-02-18T21:06:15+00:00
2024-02-18T21:06:15+00:00
 
  বুধবার, ১ জুলাই ২০২৬,
১৭ আষাঢ় ১৪৩৩
বুধবার, ১ জুলাই ২০২৬
সারাদেশ
ট্রাক্টর উল্টে প্রাণ গেল চালকের
পাটগ্রাম (লালমিনরহাট) প্রতিনিধি
প্রকাশ: রোববার, ১৮ ফেব্রুয়ারি, ২০২৪, ৯:০৬ পিএম 
ট্রাক্টর উল্টে প্রাণ গেল চালকের
লালমনিরহাটের পাটগ্রাম উপজেলায় কৃষি জমি চাষ শেষে জমি থেকে রাস্তায় উঠতে গিয়ে ট্রাক্টর উল্টে আবুল কালাম আজাদ নাজু (২৩) নামে এক চালক নিহত হয়েছে। রোববার (১৮ ফেব্রুয়ারি) দুপুর বেলা উপজেলার পানবাড়ি ইউনিয়নের পাবনা পাড়া গ্রামে এ দুর্ঘটনা ঘটে। 

নিহত আবুল কালাম আজাদ নাজু (২৩) পাটগ্রাম উপজেলার লক্ষ্যনাথের কামাতের হামিদুল হকের ছেলে।

এদিন দুপুরে উপজেলার পানবাড়ির পাবনা পাড়া এলাকায় জমি চাষ করতে যান আবুল কালাম আজাদ নাজু। জমির চাষ শেষে ট্রাক্টর নিয়ে রাস্তায় উঠতে গিয়ে তা উল্টে গিয়ে নিচে পড়ে যায় চালক নাজু। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে পাটগ্রাম স্বাস্থ্য কমপ্লেক্স এ নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে।

নিহতের চাচা শহিদুল ইসলাম বলেন, ট্রাক্টর নিয়ে রাস্তায় উঠতে গিয়ে তার মৃত্যু হয়। এ বিষয়ে কোন অভিযোগ নেই। 

পাটগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফেরদৌস ওয়াহিদ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, কোন অভিযোগ না থাকলে লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

সময়ের আলো/আরআই



  বিষয়:   ট্রাক্টর উল্টে চালক নিহত  পাটগ্রাম  লালমিনরহাট 


Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: