গাজীপুরের কালিয়াকৈরে মেয়েকে জবাই করে হত্যার অভিযোগ উঠেছে বাবার বিরুদ্ধে। বুধবার (২১ ফেব্রুয়ারি) বিকেলে উপজেলার হরিণহাটি এলাকায় এ ঘটনা ঘটেছে। কালিয়াকৈর থানার উপ পরিদর্শক (এস আই) মনিরুজ্জামান পিপিএম বিষয়টি নিশ্চিত করেছেন।
নিহত ইয়াসমিন আক্তার বৃষ্টি (১৪) গাইবান্ধা জেলার গোবিন্দগঞ্জ থানার শিবপুর কানিপাড়া গ্রামের বুলু মন্ডলের মেয়ে।
পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, বুলু মন্ডল দীর্ঘদিন আগে জীবিকার তাগিদে গাইবান্ধা জেলা থেকে স্ত্রী সন্তান নিয়ে তার শ্বশুর (চাঁন মিয়ার) বাড়ি কালিয়াকৈর উপজেলার হরিণহাটি আসেন। বুলু মন্ডল বিয়ের পরে থেকেই তার স্ত্রীর সাথে ঝগড়া লেগেই থাকতো। তারই ধারাবাহিকতা আজ (বুধবার) বিকেলে স্বামী-স্ত্রীর মধ্যে ঝগড়া হচ্ছে। এসময় মেয়ে ইয়াসমিন আক্তার বাবাকে ঝগড়া করার নিষেধ করলে একপর্যায়ে মেয়ে ইয়াসমিন আক্তার বৃষ্টির কথায় ক্ষিপ্ত হয়ে তার হাতে থাকা ছুরি দিয়ে বৃষ্টির গলায় কুপ দেয়। এতে গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে কালিয়াকৈর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে গিলে কর্তব্যরত ডাক্তার থাকে মৃত ঘোষণা করেন।
কালিয়াকৈর থানা পুলিশ খবর পেয়ে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে ওই মৃতদেহটি উদ্ধার করে। মেয়েকে জবাইয়ের পর বুলু মন্ডল তার হাতে থাকা ছুরি দিয়ে নিজে শরীরে আঘাত করলে মাটিতে লুটে পড়ে। স্থানীয়রা তাকে উদ্ধার করে
মির্জাপুর কুমুদিন হাসপাতালে নিয়ে যায়।
সময়ের আলো/আরআই