ওষুধ কিনে বাড়ি ফেরা হলো না স্বদেশের

গাইবান্ধা প্রতিনিধি

সারাদেশ

গাইবান্ধার পলাশবাড়ীতে দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে স্বদেশ চন্দ্র (২৩) নামে এক যুবক নিহত হয়েছেন। বৃহস্পতিবার (২২ ফেব্রুয়ারি) ভোর সাড়ে ৪টার

2024-02-22T18:33:32+00:00
2024-02-22T18:33:32+00:00
 
  শুক্রবার, ৩ জুলাই ২০২৬,
১৯ আষাঢ় ১৪৩৩
শুক্রবার, ৩ জুলাই ২০২৬
সারাদেশ
ওষুধ কিনে বাড়ি ফেরা হলো না স্বদেশের
গাইবান্ধা প্রতিনিধি
প্রকাশ: বৃহস্পতিবার, ২২ ফেব্রুয়ারি, ২০২৪, ৬:৩৩ পিএম 
নিহত স্বদেশ চন্দ্র। ছবি: সংগৃহীত

নিহত স্বদেশ চন্দ্র। ছবি: সংগৃহীত

গাইবান্ধার পলাশবাড়ীতে দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে স্বদেশ চন্দ্র (২৩) নামে এক যুবক নিহত হয়েছেন। বৃহস্পতিবার (২২ ফেব্রুয়ারি) ভোর সাড়ে ৪টার দিকে রংপুর ডক্টরস ক্লিনিকে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। 

নিহত স্বদেশ পলাশবাড়ী উপজেলার মহদীপুর ইউনিয়নের দুর্গাপুর গ্রামের সুদেব চন্দ্র-তপতী রাণী দম্পতির ছেলে। তিনি রাজধানীর মোহাম্মদপুর এলাকার একটি সরকারি শিক্ষা প্রতিষ্ঠান থেকে গ্রাফিক্স ডিজাইনে সম্প্রতি পড়ালেখা শেষ করেছে।

নিহতের স্বজনরা জানান, গতকাল (বুধবার) বিকেলে ওষুধ কিনে পলাশবাড়ী শহর থেকে মোটরসাইকেল চালিয়ে বাড়ি ফিরছিলেন স্বদেশ চন্দ্র। পথে পলাশবাড়ির বগুড়া বাসস্ট্যান্ড এলাকায় বিপরীতমুখী অপর একটি মোটরসাইকেলের সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে গুরুতর আহত হয় স্বদেশ। তাকে উদ্ধার করে প্রথমে রংপুর মেডিকেল কলেজ (রমেক) হাসপাতালে ও পরে ডক্টরস ক্লিনিকে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় বৃহস্পতিবার ভোরে সে মারা যায়।

এ ব্যাপারে পলাশবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরজু মো. সাজ্জাদ হোসেন মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

সময়ের আলো/আরআই



  বিষয়:   সড়ক দুর্ঘটনা  বাইক আরোহীর মৃত্যু  গাইবান্ধা 


Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: