মাদকের বিরুদ্ধে ম্যারাথন দৌড়

জয়পুরহাট প্রতিনিধি

সারাদেশ

মাদকের বিরুদ্ধে জয়পুরহাটে পুলিশ সুপার কাপ ম্যারাথন দৌড় প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২৩ ফেব্রুয়ারি) সকালে ক্ষেতলাল উপজেলার বটতলি ব্রিজ থেকে

2024-02-23T18:25:10+00:00
2024-02-23T18:25:10+00:00
 
  বুধবার, ১ জুলাই ২০২৬,
১৭ আষাঢ় ১৪৩৩
বুধবার, ১ জুলাই ২০২৬
সারাদেশ
মাদকের বিরুদ্ধে ম্যারাথন দৌড়
জয়পুরহাট প্রতিনিধি
প্রকাশ: শুক্রবার, ২৩ ফেব্রুয়ারি, ২০২৪, ৬:২৫ পিএম 
মাদকের বিরুদ্ধে ম্যারাথন দৌড়
মাদকের বিরুদ্ধে জয়পুরহাটে পুলিশ সুপার কাপ ম্যারাথন দৌড় প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২৩ ফেব্রুয়ারি) সকালে ক্ষেতলাল উপজেলার বটতলি ব্রিজ থেকে দৌড় শুরু হয়ে কালেক্টরেট মাঠে এসে শেষ হয়। 

প্রতিযোগিতার উদ্বোধন করেন ভারপ্রাপ্ত জেলা প্রশাসক মহিউদ্দিন জাহাঙ্গীর ও অতিরিক্ত পুলিশ সুপার মামুন খান চিশতি। জেলা পুলিশের আয়োজনে এবং জেলা ক্রীড়া সংস্থার সহযোগিতায় কিং কুইন জিম এই প্রতিযোগিতা বাস্তবায়ন করে।
 
দৌড় শেষে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন সংসদ সদস্য অ্যাড. সামছুল আলম দুদু। অতিরিক্ত পুলিশ সুপার মামুন খান চিশতির সভাপতিত্বে আরো বক্তব্য দেন অতিরিক্ত জেলা প্রশাসক মহিউদ্দিন জাহাঙ্গীর, সদর উপজেলা চেয়ারম্যান এস এম সোলায়মান আলী, জেলা আওয়ামী লীগের সভাপতি আরিফুর রহমান রকেট, জেলা ক্রীড়া সংস্থার সম্পাদক মাহবুব মোরশেদ লেবু প্রমুখ।

পাবনা জেলার ইমরান হোসেন, জয়পুরহাটের আহসান হাবিব ও নীলফামারী জেলার শ্যামল চন্দ্র রায় যথাক্রমে প্রথম, দ্বিতীয় ও তৃতীয় হয়েছে। খেলায় দেশের বিভিন্ন জেলার মোট ১৫০ জন দৌড়বিদ অংশ নেন।

সময়ের আলো/আরআই



  বিষয়:   মাদকের বিরুদ্ধে ম্যারাথন দৌড়  জয়পুরহাট 


Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: