গলায় ওড়না পেঁচিয়ে গৃহবধূর আত্মহত্যা

সরিষাবাড়ী (জামালপুর) প্রতিনিধি

সারাদেশ

জামালপুরের সরিষাবাড়িতে নিজ শয়নকক্ষে গলায় ওড়না পেঁচিয়ে ফাঁস দিয়ে এক পুত্র সন্তানের জননী আত্মহত্যা করেছেন। শুক্রবার (২৩ ফেব্রুয়ারি) সকালে সরিষাবাড়ী

2024-02-23T18:54:14+00:00
2024-02-23T18:54:14+00:00
 
  বুধবার, ১ জুলাই ২০২৬,
১৭ আষাঢ় ১৪৩৩
বুধবার, ১ জুলাই ২০২৬
সারাদেশ
গলায় ওড়না পেঁচিয়ে গৃহবধূর আত্মহত্যা
সরিষাবাড়ী (জামালপুর) প্রতিনিধি
প্রকাশ: শুক্রবার, ২৩ ফেব্রুয়ারি, ২০২৪, ৬:৫৪ পিএম 
গলায় ওড়না পেঁচিয়ে গৃহবধূর আত্মহত্যা
জামালপুরের সরিষাবাড়িতে নিজ শয়নকক্ষে গলায় ওড়না পেঁচিয়ে ফাঁস দিয়ে এক পুত্র সন্তানের জননী আত্মহত্যা করেছেন। শুক্রবার (২৩ ফেব্রুয়ারি) সকালে সরিষাবাড়ী উপজেলার মহাদান ইউনিয়নের নলদাইর পশ্চিম পাড়া মসুল্লিবাড়ী থেকে মরদেহ উদ্ধার করেছে সরিষাবাড়ী থানা পুলিশ।

নিহত এক সন্তানের জননী মুসুল্লিপাড়া গ্রামের জয়নাল মিয়ার ছেলে দুলাল মিয়ার স্ত্রী মেহরিন (১৯)। তিন বছর আগে দুলাল মিয়ার সাথে মেহরিন প্রেমের সম্পর্ক গড়ে উঠলে দুইজনেই বিয়ে করেন। তাদের ঘরে এক বছর বয়সের একটি ছেলে সন্তান আছে। দুলাল মিয়া পেশায় একজন বাস হেলপার।

এদিন সকালে সন্তানের কাপড় ধোয়ার পর মেহরিনকে দেখতে না পেয়ে ঘরে প্রবেশ করলে ঘরের ফ্যানের সঙ্গে ওড়না পেঁচানো অবস্থায় দেখতে পায় স্বজনরা। পরে ডাক চিৎকারে আশপাশের লোকজন আসলে গ্রাম পুলিশ ঘটনাস্থলে এসে সরিষাবাড়ী থানা পুলিশকে খবর দেয়। পরে সরিষাবাড়ী থানার সাব ইন্সপেক্টর শিব্বির আহমেদ ও এস আই হুমায়ূন কবির নিহতের লাশ সুরতহাল করেন।

মেহরিন গাজীপুর জেলার জয়দেবপুর উপজেলার শিমুলতলী টাকশাল কুলাপাড়া পশ্চিমপাড়া গ্রামের মুন্না মিয়া ও জেবুন্নেছার কন্যা।

সরিষাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মুশফিকুর রহমান জানান, আজ (শুক্রবার) সকালে খবর পেয়ে মরদেহ উদ্ধার করা হয়েছে। পরে ময়নাতদন্তের জন্য জামালপুর মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে। অভিযোগ পাওয়ার পর তদন্ত করে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

সময়ের আলো/আরআই



  বিষয়:   গৃহবধূর আত্মহত্যা  সরিষাবাড়ী  জামালপুর 


Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: