দাঁড়িয়ে থাকা ট্রাকে ধাক্কা, প্রাণ গেল সহকারীর

সীতাকুণ্ড (চট্টগ্রাম) প্রতিনিধি

সারাদেশ

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সীতাকুণ্ডে সড়কে দাঁড়িয়ে থাকা একটি ট্রাককে অন্য ট্রাক ধাক্কা দিলে বাবুল (১৮) নামের এক ট্রাক চালকের সহকারী নিহত

2024-02-23T19:41:47+00:00
2024-02-23T19:41:47+00:00
 
  বৃহস্পতিবার, ২ জুলাই ২০২৬,
১৮ আষাঢ় ১৪৩৩
বৃহস্পতিবার, ২ জুলাই ২০২৬
সারাদেশ
দাঁড়িয়ে থাকা ট্রাকে ধাক্কা, প্রাণ গেল সহকারীর
সীতাকুণ্ড (চট্টগ্রাম) প্রতিনিধি
প্রকাশ: শুক্রবার, ২৩ ফেব্রুয়ারি, ২০২৪, ৭:৪১ পিএম 
দাঁড়িয়ে থাকা ট্রাকে ধাক্কা, প্রাণ গেল সহকারীর
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সীতাকুণ্ডে সড়কে দাঁড়িয়ে থাকা একটি ট্রাককে অন্য ট্রাক ধাক্কা দিলে বাবুল (১৮) নামের এক ট্রাক চালকের সহকারী নিহত হয়েছেন। শুক্রবার (২৩ ফেব্রুয়ারি) উপজেলার শুকলাল হাট শাহজালাল শপিং কমপ্লেক্সের সামনে এই দুর্ঘটনা ঘটে।

নিহত বাবুল লক্ষ্মীপুর সদরের চরমনোষা এলাকার মৃত নুর ইসলামের ছেলে।

বার আউলিয়া হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খোকন চন্দ্র ঘোষ বলেন, চট্টগ্রাম মুখী সবজি বাহী মিনি ট্রাক মহাসড়কের শুকলাল হাট শাহজালাল শপিং কমপ্লেক্স এলাকা অতিক্রম কালে নিয়ন্ত্রণ হারিয়ে সড়কে দাঁড়িয়ে থাকা আরেকটি ট্রাকের পেছনে ধাক্কা দেয়। এ সময় মিনি ট্রাকের সামনের অংশ দুমড়ে-মুচড়ে গিয়ে ঘটনাস্থলেই চালকের সহকারীর মৃত্যু হয়।

তিনি বলেন, আইনি প্রক্রিয়া শেষে বাবুলের লাশ তার স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে। মহাসড়ক থেকে দুর্ঘটনা কবলিত মিনি ট্রাকটি সরিয়ে ফাঁড়িতে এনে রাখা হয়েছে বলে জানান তিনি।

সময়ের আলো/আরআই



  বিষয়:   চালকের সহকারী নিহত  সীতাকুণ্ড  চট্টগ্রাম 


Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: