গাজীপুরে শ্রমিক নিহতের ঘটনায় সড়ক অবরোধ, গাড়িতে আগুন

গাজীপুর প্রতিনিধি

সারাদেশ

গাজীপুরে গাড়ির ধাক্কায় মুমিরা আক্তার (৩২) নামে এক পোশাক কারখানার শ্রমিকের মৃত্যুর ঘটনায় ঢাকা ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছে

2024-02-24T10:55:31+00:00
2024-02-24T10:55:31+00:00
 
  রবিবার, ৫ জুলাই ২০২৬,
২১ আষাঢ় ১৪৩৩
রবিবার, ৫ জুলাই ২০২৬
সারাদেশ
গাজীপুরে শ্রমিক নিহতের ঘটনায় সড়ক অবরোধ, গাড়িতে আগুন
গাজীপুর প্রতিনিধি
প্রকাশ: শনিবার, ২৪ ফেব্রুয়ারি, ২০২৪, ১০:৫৫ এএম 
গাজীপুরে শ্রমিক নিহতের ঘটনায় সড়ক অবরোধ, গাড়িতে আগুন
গাজীপুরে গাড়ির ধাক্কায় মুমিরা আক্তার (৩২) নামে এক পোশাক কারখানার শ্রমিকের মৃত্যুর ঘটনায় ঢাকা ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছে শ্রমিকরা।

শনিবার (২৪ ফেব্রুয়ারি) সকাল ৭টা ৪৫ মিনিটের দিকে গাজীপুর মহানগরীর কুনিয়া তারগাছ এলাকায় এ ঘটনা ঘটে। এ ঘটনায় ক্ষুব্দ শ্রমিকরা গাজীপুর সিটি করপোরেশনের ময়লার গাড়িতে আগুন দেয় ও বেশকিছু যানবাহন ভাঙচুর করে।

প্রত্যক্ষদর্শী সূত্র জানায়, শনিবার সকালে গাজীপুর মহানগরীর কুনিয়া তারগাছ এলাকায় বার্নহার্ডট টেক্সটাইল নাম তৈরি পোশাক কারখানার শ্রমিক মুনিরা আক্তার সড়ক পার হওয়ার সময় গাজীপুর সিটি করপোরেশনের ময়লা পরিবহনের গাড়িটি তাকে ধাক্কা দেয়। এতে ওই নারী পোশাক শ্রমিকের মৃত্যু হয়। এ খবর ছড়িয়ে পড়লে স্থানীয় বিভিন্ন পোশাক শ্রমিকরা উত্তেজিত হয়ে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে এবং গাড়িতে ভাঙচুর চালায়। এ ঘটনায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়েছে।

গাজীপুর মেট্রোপলিটনের গাছা থানার উপ-পরিদর্শক (এসআই) সাখাওয়াত হোসেন জানান, সড়ক দুর্ঘটনায় শ্রমিক নিহতের ঘটনায় স্থানীয় শ্রমিকরা ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করেছে। তারা বিভিন্ন যানবাহন ভাঙচুর করেছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে কাজ করছে পুলিশ। 

সময়ের আলো/জেডআই


Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: