সংকীর্ণ মানসিকতার কারণে পঞ্চম ও অষ্টম শ্রেণির পরীক্ষা উঠিয়ে দেয়া হয়েছে

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি

সারাদেশ

বড় বড় শিক্ষাবিদদের সংকীর্ণ মানসিকতার কারণে পঞ্চম ও অষ্টম শ্রেণীর পরীক্ষা উঠিয়ে দেয়া হয়েছে বলে মনে করেন গৃহায়ন ও গণপূর্ত

2024-02-24T18:46:30+00:00
2024-02-24T18:46:30+00:00
 
  বুধবার, ১ জুলাই ২০২৬,
১৭ আষাঢ় ১৪৩৩
বুধবার, ১ জুলাই ২০২৬
সারাদেশ
সংকীর্ণ মানসিকতার কারণে পঞ্চম ও অষ্টম শ্রেণির পরীক্ষা উঠিয়ে দেয়া হয়েছে
ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি
প্রকাশ: শনিবার, ২৪ ফেব্রুয়ারি, ২০২৪, ৬:৪৬ পিএম 
সংকীর্ণ মানসিকতার কারণে পঞ্চম ও অষ্টম শ্রেণির পরীক্ষা উঠিয়ে দেয়া হয়েছে
বড় বড় শিক্ষাবিদদের সংকীর্ণ মানসিকতার কারণে পঞ্চম ও অষ্টম শ্রেণীর পরীক্ষা উঠিয়ে দেয়া হয়েছে বলে মনে করেন গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রী র.আ.ম উবায়দুল মোকতাদির চৌধুরী। তিনি হতাশা ব্যক্ত করে বলেন, এখন ত আর পাবলিক পরীক্ষা নেই। সরকার বা বড় শিক্ষাবিদরা কেন এই পরীক্ষা উঠিয়ে দিয়েছে তা বোধগম্য নয়। 

তিনি মনে করেন, বড় শিক্ষাবিদদের সংকীর্ণ মানসিকতা এবং গ্রামের লোকদের সাথে প্রতিযোগিতায় বড় প্রতিষ্ঠানগুলো হেরে যাওয়ার কারণেই পঞ্চম ও ৮ম শ্রেণীর পরীক্ষা উঠিয়ে দেয়া হয়েছে। 

শনিবার (২৪ ফেব্রুয়ারি) দুপুরে ১৯তম চিনাইর শিশু মেধা বৃত্তি অনুষ্ঠানে সাংবাদিকদের প্রশ্নের জবাবে একথা বলেন তিনি। 

মন্ত্রী বলেন, দেশের শিক্ষার উন্নয়নে বর্তমান সরকারের অগ্রণী ভূমিকা রয়েছে। এরই ধারাবাহিকতায় ইতিহাস, ঐতিহ্যের সাথে দেশপ্রেমকে যুক্ত করে ভবিষ্যৎ প্রজন্ম গড়ে তোলার জন্যই প্রতিবছর চিনাইর শিশু মেধা বৃত্তি ফাউন্ডেশন এই অনুষ্ঠানের আয়োজন করে থাকে। 

চিনাইর বঙ্গবন্ধু শেখ মুজিব ডিগ্রি কলেজ প্রাঙ্গণে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন চিনাইর শিশু মেধা বৃত্তি ফাউন্ডেশনের কোষাধ্যক্ষ প্রফেসর ফাহিমা খাতুন। এতে বিশেষ অতিথি ছিলেন বাংলা একাডেমীর মহাপরিচালক কবি মুহম্মদ নূরল হুদা ও তার সহধর্মিণী সাঈদা হুদা, জেলা প্রশাসক মো. হাবিবুর রহমান, অতিরিক্ত পুলিশ সুপার মো. ইকবাল হোসেন প্রমুখ। 

পরে অতিথিরা বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ২৪৩ জন শিক্ষার্থীদের মাঝে ৬ লাখ ৪২ হাজার টাকা মেধা বৃত্তি প্রদান করেন। 

সময়ের আলো/আরআই



  বিষয়:   গণপূর্তমন্ত্রী-উবায়দুল মোকতাদির চৌধুরী 


Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: