দুই শিশু সন্তানকে বিষপানে হত্যার পর ফাঁস নিলেন মা

মুন্সিগঞ্জ প্রতিনিধি

সারাদেশ

মুন্সিগঞ্জের সিরাজদিখানে কেয়াইন ইউনিয়নের উওর ইসলামপুর গ্রামে ঋণের চাপে দুই শিশু সন্তানসহ মায়ের আত্মহত্যার ঘটনার ঘটেছে।রোববার (২৫ ফেব্রুয়ারি) সকালে যেকোনো

2024-02-25T13:26:25+00:00
2024-02-25T13:26:25+00:00
 
  শুক্রবার, ৩ জুলাই ২০২৬,
১৯ আষাঢ় ১৪৩৩
শুক্রবার, ৩ জুলাই ২০২৬
সারাদেশ
দুই শিশু সন্তানকে বিষপানে হত্যার পর ফাঁস নিলেন মা
মুন্সিগঞ্জ প্রতিনিধি
প্রকাশ: রোববার, ২৫ ফেব্রুয়ারি, ২০২৪, ১:২৬ পিএম 
মুন্সিগঞ্জের সিরাজদিখানে কেয়াইন ইউনিয়নের উওর ইসলামপুর গ্রামে ঋণের চাপে দুই শিশু সন্তানসহ মায়ের আত্মহত্যার ঘটনার ঘটেছে।

রোববার (২৫ ফেব্রুয়ারি) সকালে যেকোনো সময় এ ঘটনা ঘটেছে বলে জানিয়েছে পুলিশ। পরে স্থানীয়দের মাধ্যমে সংবাদ পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে বসতঘর থেকে মা ও দুই শিশু সন্তানের মরদেহ উদ্ধার করে।

নিহতরা হলেন- মা সায়মা বেগম (৩৩) ও তার কন্যাসন্তান ছাইমুনা (১১) এবং পুত্র সন্তান তাওহীদ (৭)। নিহত সায়মা বেগমের স্বামী আলী মিয়া সৌদি আরব প্রবাসী।

পুলিশ ধারণা করছে প্রথমে দুই সন্তানকে বিষপানে মৃত্যু নিশ্চিত করে মা। পরে মা গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করে।

মুন্সিগঞ্জ জেলার অতিরিক্ত পুলিশ সুপার (সিরাজদিখান সার্কেল) মোস্তাফিজুর রহমান রিফাত জানান, সংবাদ পেয়ে ঘটনাস্থলে গিয়ে পুলিশ দুই শিশু সন্তানসহ মায়ের লাশ উদ্ধার করে। এখন লাশ ময়নাতদন্তের জন্য মুন্সিগঞ্জ জেনারেল হাসপাতালে প্রেরণের প্রস্তুতি চলছে বলে জানান তিনি। 

ঋণের চাপে দুই শিশু সন্তানসহ মা আত্মহত্যা করেছে বলে ধারণা করা হচ্ছে বলেন তিনি। তদন্ত শেষে বিস্তারিত জানানো যাবে বলেও জানান তিনি।

সময়ের আলো/আরআই



  বিষয়:   ঋণের চাপে আত্মহত্যা  মুন্সিগঞ্জ  সিরাজদিখান 


Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: