ডিভোর্স দেওয়ায় চিকিৎসক স্ত্রীসহ নিজের গায়ে আগুন, দগ্ধ স্বামীর মৃত্যু

রায়পুরা (নরসিংদী) প্রতিনিধি

সারাদেশ

নরসিংদী রায়পুরায় সাবেক স্বামীর দেয়া আগুনে লতা আক্তার (২৭) নামের এক নারী চিকিৎসক দগ্ধ হয়েছেন। রোববার (২৫ ফেব্রুয়ারি) দুপুর ১টার

2024-02-26T19:45:57+00:00
2024-02-26T19:45:57+00:00
 
  বুধবার, ১ জুলাই ২০২৬,
১৭ আষাঢ় ১৪৩৩
বুধবার, ১ জুলাই ২০২৬
সারাদেশ
ডিভোর্স দেওয়ায় চিকিৎসক স্ত্রীসহ নিজের গায়ে আগুন, দগ্ধ স্বামীর মৃত্যু
রায়পুরা (নরসিংদী) প্রতিনিধি
প্রকাশ: সোমবার, ২৬ ফেব্রুয়ারি, ২০২৪, ৭:৪৫ পিএম 
লতা আক্তার ও খলিলুর রহমান। ছবি: সংগৃহীত

লতা আক্তার ও খলিলুর রহমান। ছবি: সংগৃহীত

নরসিংদী রায়পুরায় সাবেক স্বামীর দেয়া আগুনে লতা আক্তার (২৭) নামের এক নারী চিকিৎসক দগ্ধ হয়েছেন। রোববার (২৫ ফেব্রুয়ারি) দুপুর ১টার দিকে এ ঘটনাটি ঘটে। দগ্ধ অবস্থায় তাকে উদ্ধার করে শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে আনা হয়েছে।

লতার পরবারের ঘনিষ্ঠজনরা ও এলাকাবাসী জানান, লতা বেশ কিছুদিন আগে শাহাবুদ্দিন মেডিকেল কলেজ থেকে এমবিবিএস পাস করে বের হয়। বর্তমানে নারায়ণগঞ্জে একটি বেসরকারি হাসপাতালে কর্মরত রয়েছেন। দুই বছর পূর্বে নিজের পছন্দে কাপাসিয়া এলাকার মো. খলিলুর রহমান নামের এক ছেলের সঙ্গে প্রেমের সম্পর্ক গড়ে বিয়ে করে। বিয়ের কিছুদিন পরে জানতে পারে- ওই ছেলে একজন ড্রাইভার। পরে তাদের ডিভোর্স হয়ে যায়।

পরে সে গতকাল (রোববার) বাসায় এসে ঘরের দরজা আটকে লতার গায়ে পেট্রোল ঢেলে আগুন দেয় খলিলুর। এসময় লতা এবং খলিলুর দুজনেই দগ্ধ হয়েছে। পরে তাদের ডাক চিৎকারে আশেপাশের লোকজন এসে দ্রুত তাদের উদ্ধার করে প্রথমে স্থানীয় একটি হাসপাতালে নেয়া হয়। সেখানে অবস্থার অবনতি হলে দ্রুত শেখ হাসিনা জাতীয় বার্ন ইউনিটে পাঠানো হয়েছে। 

তারা আরো জানান, লতা নরসিংদী জেলার রায়পুরা থানার মরজাল গ্রামের মফিজুর রহমানের মেয়ে। তারা বেশীর ভাগ সময় ঢাকাতেই বসবাস করেন।

শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আবাসিক চিকিৎসক ডা. মো. তরিকুল ইসলাম সাংবাদিকদের জানান, নরসিংদী থেকে দগ্ধ অবস্থায় এক নারী চিকিৎসককে জরুরি বিভাগে আনা হয়েছে। তার শরীরে ৮০ শতাংশ দগ্ধ হয়েছে। তাকে জরুরি বিভাগে অবজারভেশনে রাখা হয়েছে। তার অবস্থা আশংকাজনক।

এ ব্যাপারে থানার এস আই আলমগীর সরকার জানান, লতার সাবেক স্বামীর চিকিৎসা থাকা অবস্থায় আজ (সোমবার) তার মৃত্যু হয়। 

সময়ের আলো/আরআই



  বিষয়:   স্ত্রীসহ নিজের গায়ে আগুন  স্বামীর মৃত্যু  রায়পুরা  নরসিংদী 


Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: