অনিয়মের অভিযোগে চার ক্লিনিককে জরিমানা

নিজস্ব প্রতিবেদক, দিনাজপুর

সারাদেশ

দিনাজপুরে বিভিন্ন অনিয়মের অভিযোগে ৪টি ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারে এক যৌথ অভিযান চালিয়ে ২ লাখ টাকা জরিমানা আদায় করেছে ভ্রাম্যমান

2024-02-28T15:25:18+00:00
2024-02-28T15:25:18+00:00
 
  বুধবার, ১ জুলাই ২০২৬,
১৭ আষাঢ় ১৪৩৩
বুধবার, ১ জুলাই ২০২৬
সারাদেশ
অনিয়মের অভিযোগে চার ক্লিনিককে জরিমানা
নিজস্ব প্রতিবেদক, দিনাজপুর
প্রকাশ: বুধবার, ২৮ ফেব্রুয়ারি, ২০২৪, ৩:২৫ পিএম 
অনিয়মের অভিযোগে চার ক্লিনিককে জরিমানা
দিনাজপুরে বিভিন্ন অনিয়মের অভিযোগে ৪টি ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারে এক যৌথ অভিযান চালিয়ে ২ লাখ টাকা জরিমানা আদায় করেছে ভ্রাম্যমান আদালত।

বুধবার (২৮ ফেব্রুয়ারি) শহরের বালুবাড়ি এলাকার মেঘনা ক্লিনিক এন্ড নার্সিং হোম, স্বদেশ ডায়াগনষ্টিক সেন্টার, নিউ পেশেন্ট কেয়ার ডায়াগনস্টিক এন্ড ক্লিনিক ও মাতৃসেবা হসপিটাল এন্ড ডায়াগনস্টিক সেন্টারে যৌথ অভিযান চালান জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর ও জেলা স্বাস্থ্য বিভাগ।

এসময় লাইসেন্স নবায়ন বিহীন ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারগুলোতে অপরিচ্ছন্ন পরিবেশ, কর্তব্যরত চিকিৎসক ও পর্যাপ্ত নার্স-টেকনোলজিস্টের অভাব, আয়া দিয়ে ইসিজি কার্যক্রম। এছাড়া দুষিত রক্ত ও মেয়াদ উত্তীর্ণ রাসায়নিক উপাদান দিয়ে প্যাথলজিক্যাল টেস্ট রিপোর্ট তৈরীসহ বিভিন্ন অনিয়ম পাওয়া যায়।

অভিযান পরিচালনাকালীন সময়ে বিভিন্ন অনিয়ম পেলে প্রতিষ্ঠানগুলোর মালিকদের প্রত্যেককে ৫০ হাজার করে মোট ২ লাখ টাকা জরিমানা আদায় করেন ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারি পরিচালক মমতাজ রুনী। এসময় উপস্থিত ছিলেন দিনাজপুর সিভিল সার্জন কার্যালয়ের মেডিকেল অফিসার ডা. মুহতাত আবিদ।

অভিযানশেষে জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারি পরিচালক মমতাজ রুনী সময়ের আলোকে জানান, আজ দিনাজপুর শহরের বালুবাড়ি এলাকায় পরিচালিত যৌথ অভিযানে ৪টি ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারে বিভিন্ন অনিয়মের কারণে ২ লাখ টাকা জরিমানা আদায় করা হয়।

দিনাজপুর সিভিল সার্জন কার্যালয়ের মেডিকেল অফিসার ডা. মুহতাত আবিদ সময়ের আলোকে জানান, স্বাস্থ্যমন্ত্রী ও স্বাস্থ্য অধিদপ্তরের নির্দেশনা মোতাবেক দিনাজপুর জেলা সিভিল সার্জন অফিস এবং জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর দিনাজপুর জেলার যৌথ অভিযানে চারটি ডায়াগনস্টিক সেন্টার এবং ক্লিনিককে লাইসেন্স নবায়ন না থাকা, কর্তব্যরত চিকিৎসক ও পর্যাপ্ত নার্স-টেকনোলজিস্ট না থাকা এবং অপরিচ্ছনতার জন্য মোট ২ লাখ টাকা জরিমানা আদায় এবং ১৫ দিনের মধ্যে অনিয়ম সংশোধনের জন্য সতর্ক করা হয়। নির্দেশনা না মানলে সিলগালাসহ প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের হুশিয়ারীও দেন তিনি।

দিনাজপুরে অনিবন্ধিত ক্লিনিক-ডায়াগনস্টিক এর বিরুদ্ধে জিরো টলারেন্স নীতির অংশ হিসেবে এ জোরদার অভিযান চলমান থাকবে বলে তিনি জানান।


সময়ের আলো/এএ/


Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: