চিকিৎসা সেবা দিতে হিমশিম খাচ্ছে শরীয়তপুর সদর হাসপাতাল

শরীয়তপুর প্রতিনিধি

সারাদেশ

শরীয়তপুর আধুনিক সদর হাসপাতালে হাসপাতালের ক্ষমতার কয়েক গুণ বেশি রোগীকে সেবা দিয়ে চলেছে চিকিৎসকগণ। জেলা শহরের প্রাণকেন্দ্রে অবস্থিত এ আধুনিক

2024-02-28T18:08:18+00:00
2024-02-28T18:08:18+00:00
 
  বুধবার, ১ জুলাই ২০২৬,
১৭ আষাঢ় ১৪৩৩
বুধবার, ১ জুলাই ২০২৬
সারাদেশ
চিকিৎসা সেবা দিতে হিমশিম খাচ্ছে শরীয়তপুর সদর হাসপাতাল
শরীয়তপুর প্রতিনিধি
প্রকাশ: বুধবার, ২৮ ফেব্রুয়ারি, ২০২৪, ৬:০৮ পিএম 
শরীয়তপুর আধুনিক সদর হাসপাতালে হাসপাতালের ক্ষমতার কয়েক গুণ বেশি রোগীকে সেবা দিয়ে চলেছে চিকিৎসকগণ। জেলা শহরের প্রাণকেন্দ্রে অবস্থিত এ আধুনিক সদর হাসপাতালে একশত শয্যা নির্ধারিত। কিন্তু প্রায়ই এর কয়েক গুণ বেশি রোগীকে ভর্তি করা হয় এই হাসপাতালে। 

বুধবার (২৮ ফেব্রুয়ারি) সকাল নয়টা থেকে তিনটা পর্যন্ত হাসপাতাল চত্বর ঘুরে দেখা যায় জেলার বিভিন্ন উপজেলা থেকে বিশেষজ্ঞ চিকিৎসকের নিকট চিকিৎসা নেয়ার জন্য রোগীরা এসে ভিড় জমায় এ হাসপাতালে। 

ভেদরগঞ্জ থেকে আগত জলিল মোল্লা বলেন, ভেদরগঞ্জ এর রামভদ্রপুর থেকে এসেছি বুকের ডাক্তার দেখাতে প্রায় দুই ঘণ্টা যাবত দাঁড়িয়ে আছি। এখনো সিরিয়াল পাইনি। 

আঙ্গারিয়া থেকে আগত সালেহা আক্তার বলেন, আমার মেয়ের ডাইরিয়া হয়েছে হাসপাতালে এসেছি কিন্তু কোন বিছানা ফাঁকা না থাকায় বাড়ি নিয়ে যাচ্ছি। 

শরীয়তপুর আধুনিক সদর হাসপাতালের আবাসিক চিকিৎসক ডাক্তার মিতু আক্তার বলেন, আমাদের হাসপাতাল ১০০ শয্যার। কিন্তু প্রতিদিন প্রায় ৩০০ থেকে ৪০০ রোগী ভর্তি হয়। আমরা তাদের সেবা দিতে হিমশিম খেয়ে যাই। আউটডোর এ প্রতিদিন ৫০০ থেকে ৬০০ রোগীকে চিকিৎসা সেবা দিয়ে থাকি। ফলে আমাদের হাসপাতালের জন্য বরাদ্দকৃত ঔষধ দ্রুত শেষ হয়ে যায়। অর্থ বছরের শেষ দিকে রোগীদের পর্যাপ্ত ঔষধ দেয়া সম্ভব হয় না। 

সময়ের আলো/আরআই



  বিষয়:   শরীয়তপুর আধুনিক সদর হাসপাতাল 


Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: