১০ টাকায় রোজার বাজার পেল ২০০ পরিবার

বরিশাল ব্যুরো

সারাদেশ

আসন্ন রমজান মাসকে সামনে রেখে বরিশালে ১০ টাকার বিনিময়ে চাল, তেল, ডালসহ ১০ প্রকার নিত্য পণ্য ক্রয় করেছেন সুবিধা বঞ্চিত

2024-02-28T19:20:42+00:00
2024-02-28T19:20:42+00:00
 
  বৃহস্পতিবার, ২ জুলাই ২০২৬,
১৮ আষাঢ় ১৪৩৩
বৃহস্পতিবার, ২ জুলাই ২০২৬
সারাদেশ
১০ টাকায় রোজার বাজার পেল ২০০ পরিবার
বরিশাল ব্যুরো
প্রকাশ: বুধবার, ২৮ ফেব্রুয়ারি, ২০২৪, ৭:২০ পিএম 
আসন্ন রমজান মাসকে সামনে রেখে বরিশালে ১০ টাকার বিনিময়ে চাল, তেল, ডালসহ ১০ প্রকার নিত্য পণ্য ক্রয় করেছেন সুবিধা বঞ্চিত ও নিম্ন আয়ের মানুষ। নামমাত্র মূল্যে এসব পণ্য কিনতে পেরে খুশি তারা। এ কার্যক্রমটির আয়োজন করেছে বিদ্যানন্দ ফাউন্ডেশন। সংস্থাটি জানিয়েছে, সারা দেশব্যাপী তাদের এ কার্যক্রম চলছে। 

বুধবার (২৮ ফেব্রুয়ারি) বেলা ১১টায় বরিশাল নগরীর মহিলা ক্লাবে প্রায় ২০০ পরিবারকে ১০ টাকার বিনিময়ে রোজার বাজার দেয় বিদ্যানন্দ ফাউন্ডেশন। সেখানে ১৮টি পণ্যের মধ্যে বাছাই করে ১০টি পণ্য নেওয়ার সুযোগ পায় একটি পরিবার। এরমধ্যে চাল, দুই প্রকার ডাল, সয়াবিন তেল, বয়লার মুরগি, দুই কেজি আটা, এক ডজন ডিম, ছোলা বুট, একটি খাতা-তিনটি কলমসহ ১৮টি পণ্য ছিল। যার বাজার মূল্য প্রায় দেড় হাজার টাকা। 

এই কম টাকায় পণ্য পাওয়া সালেহা বেগম বলেন, ‘এখন বাজারে ১০ টাকার বিনিময়ে কিছুই পাওয়া যায় না। আজ যে বাজার ১০ টাকায় করলাম তা দেড় হাজার টাকার পণ্য। আমার রোজায় হয়ে যাবে।’ যারা এ আয়োজন করেছে তাদের প্রতি কৃতজ্ঞতা জানান সালেহা বেগম। 

সুরুজ মিয়া বলেন, ‘১ টাকা দিয়ে সয়াবিন তেল, চাল, ডাল আটা কিনেছি। ১৮টি পণ্যের মধ্যে আমি ১০টি পণ্য পছন্দ মত নিতে পেরেছি।’ 

বিদ্যানন্দ ফাউন্ডেশনের বোর্ড মেম্বার জামাল উদ্দিন বলেন, ‘রোজায় জিনিসপত্রের দাম বেড়ে যায়। নিম্ন আয়ের মানুষ খুব অসহায় হয়ে পড়ে। আমরা দেশের ২০ হাজার পরিবারকে এই সহায়তা প্রদান করছি। এর মাধ্যমে স্বল্প আয়ের মানুষ উপকৃত হবে। আমাদের এই কার্যক্রম অব্যাহত থাকবে।’ 

বরিশাল জেলা প্রশাসনের অতিরিক্ত জেলা প্রশাসক মনদীপ ঘড়াই বলেন, ‘এ ধরনের কার্যক্রমে মানুষ উপকৃত হবে।’ 
তিনি জেলা প্রশাসনের পক্ষ থেকে বিদ্যানন্দ ফাউন্ডেশনের এমন উদ্যোগকে স্বাগত জানান। পাশাপাশি আসন্ন রমজানে বরিশালের দ্রব্যমূল্য যাতে সাধারণ মানুষের নাগালে থাকে তার জন্য বাজার মনিটরিং করার কথাও জানান।

সময়ের আলো/আরআই



  বিষয়:   স্বল্প আয়ের মানুষ  রোজার বাজার  বরিশাল 


Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: