গাজীপুরে সিলিন্ডার বিস্ফোরণে প্রকৌশলীর মৃত্যু, চীনা নাগরিকসহ আহত ৬

গাজীপুর প্রতিনিধি

সারাদেশ

গাজীপুর মহানগরীর সদর থানার ধীরাশ্রম ভাড়ারুল এলাকায় একটি সিম কার্ড তৈরির কারখানায় নাইট্রোজেন গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে একজন প্রকৌশলী নিহত ও

2024-02-28T20:55:54+00:00
2024-02-28T20:59:42+00:00
 
  বুধবার, ১ জুলাই ২০২৬,
১৭ আষাঢ় ১৪৩৩
বুধবার, ১ জুলাই ২০২৬
সারাদেশ
গাজীপুরে সিলিন্ডার বিস্ফোরণে প্রকৌশলীর মৃত্যু, চীনা নাগরিকসহ আহত ৬
গাজীপুর প্রতিনিধি
প্রকাশ: বুধবার, ২৮ ফেব্রুয়ারি, ২০২৪, ৮:৫৫ পিএম  আপডেট: ২৮.০২.২০২৪ ৮:৫৯ পিএম
গাজীপুরে সিলিন্ডার বিস্ফোরণে প্রকৌশলীর মৃত্যু, চীনা নাগরিকসহ আহত ৬
গাজীপুর মহানগরীর সদর থানার ধীরাশ্রম ভাড়ারুল এলাকায় একটি সিম কার্ড তৈরির কারখানায় নাইট্রোজেন গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে একজন প্রকৌশলী নিহত ও চীনা নাগরিকসহ ৬ জন আহত হয়েছে। বুধবার (২৮ ফেব্রুয়ারি) দুপুরে ভাড়ারুল সুখীনগর এলাকায় অবস্থিত ইনটেলিজেন্ট কার্ড লিমিটেড নামক কারখানায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত প্রকৌশলী লিখন মিয়া (২৪) গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলার তিলকপাড়া গ্রামের সেকান্দার আলীর ছেলে। তিনি ভাড়ারুল এলাকায় বাসা ভাড়া থেকে ওই কারখানায় সহকারী প্রকৌশলী (রক্ষণাবেক্ষণ) পদে কর্মরত ছিলেন। 

আহতরা হলেন- চীনা নাগরিক মিঃ নিউ ইয়াং সিন (৪২), কারখানার কোয়ালিটি কন্ট্রোলার নওগার বাদলগাছী থানার দনইল গ্রামের কাজী আবুল হোসেনের ছেলে শাহরুখ হোসেন (২০), লেমিনেশন ইনচার্জ ময়মনসিংহের ত্রিশাল থানার ভাওয়ালিয়া পাড়ার আব্দুল খালেকের ছেলে শাহজাহান (৪৫), দিনাজপুরের নবাবগঞ্জ থানার দক্ষিণ বোয়ালমারী গ্রামের মোজায়ের হোসেনের ছেলে মনিরুজ্জামান (৩৭), টাঙ্গাইল সদরের চকদই এলাকার রহমত ব্যাপারীর ছেলে আহমেদ হোসেন (৩৩) এবং একই জেলার মিজানুর রহমান (৩০)। 

স্থানীয় সূত্রে জানা গেছে, দুপুর সাড়ে ১২টার দিকে গাজীপুর সিটি করপোরেশন এলাকার ভাড়ারুল সুখীনগর এলাকায় অবস্থিত ওই কারখানায় একটি লেমিনেশন মেশিন স্থাপনের সময় বিস্ফোরণ ঘটে এবং আগুন ধরে যায়। খবর পেয়ে জয়দেবপুর ফায়ার স্টেশনের দুইটি ইউনিটের কর্মীরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণ করে। এ দুর্ঘটনায় দগ্ধ হয়ে ঘটনাস্থলে প্রকৌশলী লিখন মিয়া নিহত এবং বিদেশী নাগরিকসহ ৬ জন আহত হয়।

ইনটেলিজেন্ট কার্ড লিমিটেডের চেয়ারম্যান মঞ্জুরুল হাসান বলেন, এ কারখানায় বিভিন্ন মোবাইল কোম্পানির সব ধরনের সিম কার্ড, স্মার্ট কার্ড, ব্যাংক কার্ড, স্ক্রাচ কার্ড উৎপাদন আমদানি ও রপ্তানি করা হয়। কারখানায় ১০০ জনের মত কর্মী কাজ করে। ব্যাংকের কার্ড তৈরি করার জন্য আজ (বুধবার) একটি লেমিনেটিং মেশিন স্থাপনের কাজ চলছিল। সেখানে দুইজন চীনা নাগরিকসহ কারখানার ১০ জন কর্মী কাজ করছিল। দুপুর সাড়ে ১২টার দিকে হঠাৎ ওই মেশিনের সাথে থাকা নাইট্রোজেন গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ হয়। এতে ওই হতাহতের ঘটনা ঘটে। আহতদের মধ্যে চীনা নাগরিক নিউ ইয়াং সিনকে ঢাকার শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে এবং অন্যদেরকে গাজীপুরের শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। 

জয়দেবপুর ফায়ার স্টেশনের সিনিয়র স্টেশন অফিসার আব্দুস সামাদ জানান, বিস্ফোরণের খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে আগুন নির্বাপণ করি। এ ঘটনায় একজন নিহত ও ৬ জন আহত হয়েছে। নিহতের লাশ উদ্ধার করে পুলিশের নিকট হস্তান্তর করি। 

গাজীপুর শহীদ তাজউদ্দিন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালের আবাসিক চিকিৎসক রফিকুল ইসলাম জানান, সিম কার্ড তৈরির কারখানার বিস্ফোরণে সাতজনকে আহত অবস্থায় হাসপাতালে আনা হয়। এদের মধ্যে দু’জন চীনা নাগরিক। চীনা নাগরিকদের একজনের প্রায় ৩০ শতাংশ শ্বাসনালিসহ পুড়ে যাওয়ায় তাকে শেখ হাসিনা বার্ন ইনস্টিটিউটে পাঠানো হয়েছে। বাকি ৬ জনকে ওই হাসপাতালে ভর্তি রাখা হয়।

গাজীপুরের জেলা প্রশাসক আবুল ফাতে মোহাম্মদ সফিকুল ইসলাম জানান, হতাহতদের জন্য আর্থিক সহায়তার ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। ঘটনাটি তদন্তের জন্য কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তরকে বলা হয়েছে।

সময়ের আলো/আরআই



  বিষয়:   সিলিন্ডার বিস্ফোরণ  প্রকৌশলীর মৃত্যু  হতাহত  গাজীপুর 


Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: