বগুড়ায় ৫ কেজি গাঁজাসহ মাদক কারবারি গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক, বগুড়া

সারাদেশ

বগুড়ায় র‍্যাবের অভিযানে পাঁচ কেজি গাঁজাসহ এক মাদক কারবারিকে গ্রেফতার করা হয়েছে। মঙ্গলবার (২৭ ফেব্রুয়ারি) রাত ১০টার দিকে জেলার শাজাহানপুর

2024-02-28T22:58:34+00:00
2024-02-28T22:58:34+00:00
 
  বুধবার, ১ জুলাই ২০২৬,
১৭ আষাঢ় ১৪৩৩
বুধবার, ১ জুলাই ২০২৬
সারাদেশ
বগুড়ায় ৫ কেজি গাঁজাসহ মাদক কারবারি গ্রেফতার
নিজস্ব প্রতিবেদক, বগুড়া
প্রকাশ: বুধবার, ২৮ ফেব্রুয়ারি, ২০২৪, ১০:৫৮ পিএম 
বগুড়ায় ৫ কেজি গাঁজাসহ মাদক কারবারি গ্রেফতার
বগুড়ায় র‍্যাবের অভিযানে পাঁচ কেজি গাঁজাসহ এক মাদক কারবারিকে গ্রেফতার করা হয়েছে। মঙ্গলবার (২৭ ফেব্রুয়ারি) রাত ১০টার দিকে জেলার শাজাহানপুর উপজেলার মাঝিড়া মধ্যপাড়া এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। 

গ্রেফতার মাদক কারবারি হলো- নীলফামারী জেলার জলঢাকা উপজেলার ভাবনচুর (সরাতিস্তা) এলাকার মৃত জাফরের ছেলে দুলু মিয়া (৩৪)।

বুধবার (২৮ ফেব্রুয়ারি) দুপুরে র‍্যাবের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, গোপন সংবাদের ভিত্তিতে জানা যায় নীলফামারী থেকে শেরপুরের উদ্দেশ্যে একটি মোটরসাইকেল যোগে গাঁজা পরিবহন করছে। এমন সংবাদের ভিত্তিতে র‍্যাবের একটি চৌকস টিম বগুড়া জেলার শাজাহানপুর উপজেলার মাঝিড়া মধ্যপাড়া এলাকায় অভিযান পরিচালনা করে। অভিযানকালে ৫ কেজি গাঁজাসহ ওই দুই যুবককে গ্রেফতার করে। এসময় তার কাছ থেকে একটি মোটরসাইকেল ও ১টি মোবাইল ফোন জব্দ করা হয়েছে।

র‍্যাব-১২ বগুড়ার কোম্পানি কমান্ডার ( পুলিশ সুপার) মীর মনির হোসেন জানান, গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে এর আগেও বগুড়ার শিবগঞ্জ থানায় একটি মাদক মামলা রয়েছে। আইনগত ব্যবস্থা নেওয়ার জন্য আসামিকে শাজাহানপুর থানায় হস্তান্তর করা হয়েছে। 

সময়ের আলো/আরআই



  বিষয়:   মাদক কারবারি গ্রেফতার  বগুড়া 


Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: