ঋণ, অভাব-অনটনের কারণে বৃদ্ধের আত্মহত্যা

নোয়াখালী প্রতিনিধি

সারাদেশ

নোয়াখালীর সুবর্ণচরে ঋণ ও অভাব অনটনে পড়ে হরিহর মজুমদার (৬৫) নামে এক বৃদ্ধ আত্মহত্যা করেছে। তিনি উপজেলার চর বজুললল করিম

2024-02-29T14:18:59+00:00
2024-02-29T14:18:59+00:00
 
  বুধবার, ১ জুলাই ২০২৬,
১৭ আষাঢ় ১৪৩৩
বুধবার, ১ জুলাই ২০২৬
সারাদেশ
ঋণ, অভাব-অনটনের কারণে বৃদ্ধের আত্মহত্যা
নোয়াখালী প্রতিনিধি
প্রকাশ: বৃহস্পতিবার, ২৯ ফেব্রুয়ারি, ২০২৪, ২:১৮ পিএম 
ঋণ, অভাব-অনটনের কারণে বৃদ্ধের আত্মহত্যা
নোয়াখালীর সুবর্ণচরে ঋণ ও অভাব অনটনে পড়ে হরিহর মজুমদার (৬৫) নামে এক বৃদ্ধ আত্মহত্যা করেছে। তিনি উপজেলার চর বজুললল করিম গ্রামের যতীন্দ্র মহাজন বাড়ির মৃত যতীন্দ্র কুমার মজুমদারের ছেলে।

বুধবার (২৮ ফেব্রুয়ারি) দিবাগত রাতে উপজেলার যতীন্দ্র মহাজন বাড়িতে এ ঘটনা ঘটে।

চরজব্বর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম বলেন, হরিহর মজুমদার কয়েকটি এনজিও এর কাছ থেকে ঋণ নিয়ে ছিলেন। এ ছাড়া তিনি আরো ধার দেনা করে ঋণগ্রস্ত হয়ে পড়েছিলেন। পরিবারে অভান অনটন লেগে থাকতো।

বুধবার দিবাগত রাতে হতাশা থেকে পরিবারের সদস্যদের অগোচরে বাড়ির পূর্ব পাশে গাছের সাথে গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করে। পরে পরিবারের সদস্যরা তার ঝুলন্ত মরদেহ দেখতে পেয়ে পুলিশে খবর দেয়।

তিনি আরো বলেন, খবর পেয়ে পুলিশ মরদেহ উদ্ধার করে। মৃতের লিখে যাওয়া একটি চিরকুট পাওয়া গেছে। সেখানে লিখা ছিলো তার মৃত্যুর জন্য কাউকে যেন হয়রানি করা না হয়। এনজিওর ঋণ, ধার-দেনা ও অভাব অনটনের কথা চিরকুটে লিখা ছিলো। পরিবারের কোনো অভিযোগ না থাকায় মরদেহ ময়না তদন্ত ছাড়া হস্তান্তর করা হয়েছে।


সময়ের আলো/এএ/


Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: