অদম্য ইচ্ছা থেকে এসএসসি পরীক্ষা দিচ্ছেন ইউপি সদস্য শিলা

বাগাতিপাড়া (নাটোর) প্রতিনিধি

সারাদেশ

নাটোরের বাগাতিপাড়ায় এসএসসি পরীক্ষা দিচ্ছেন এক নারী ইউপি সদস্য। ভোটের মাঠে ননদকে হারিয়ে বিজয়ের পর এবার পরীক্ষাতেও সফল হতে চান

2024-02-29T17:15:34+00:00
2024-02-29T17:24:20+00:00
 
  বুধবার, ১ জুলাই ২০২৬,
১৭ আষাঢ় ১৪৩৩
বুধবার, ১ জুলাই ২০২৬
সারাদেশ
অদম্য ইচ্ছা থেকে এসএসসি পরীক্ষা দিচ্ছেন ইউপি সদস্য শিলা
বাগাতিপাড়া (নাটোর) প্রতিনিধি
প্রকাশ: বৃহস্পতিবার, ২৯ ফেব্রুয়ারি, ২০২৪, ৫:১৫ পিএম  আপডেট: ২৯.০২.২০২৪ ৫:২৪ পিএম
 সংরক্ষিত নারী ইউপি সদস্য শিলা খাতুন। ছবি: প্রতিনিধি

সংরক্ষিত নারী ইউপি সদস্য শিলা খাতুন। ছবি: প্রতিনিধি

নাটোরের বাগাতিপাড়ায় এসএসসি পরীক্ষা দিচ্ছেন এক নারী ইউপি সদস্য। ভোটের মাঠে ননদকে হারিয়ে বিজয়ের পর এবার পরীক্ষাতেও সফল হতে চান এই নারী ইউপি সদস্য শিলা খাতুন। তিনি উপজেলার পাঁকা ইউনিয়ন পরিষদের ১, ২ ও ৩ নম্বর ওয়ার্ডের সংরক্ষিত নারী সদস্য এবং সালাইনগর গ্রামের সুমন আলীর স্ত্রী। 

জানা গেছে, চলমান এসএসসি পরীক্ষায় তিনি বাগাতিপাড়া টেকনিক্যাল অ্যান্ড বিজনেস ম্যানেজমেন্ট ইনস্টিটিউট থেকে কারিগরি শিক্ষা বোর্ডের অধীনে ফুড প্রসেসিং অ্যান্ড প্রিজারভেশন ট্রেডে এই পরীক্ষায় অংশ নেন। এর আগে তিনি ২০২১ সালে ইউপি নির্বাচনে তার ননদ লাইলী বেগমসহ সাত প্রতিদ্বন্দ্বীকে হারিয়ে বিজয়ী হন। 

এ বিষয়ে ইউপি সদস্য শিলা খাতুন জানান, লেখাপড়ার ইচ্ছা থাকা সত্ত্বেও অষ্টম শ্রেণি পাশের পর পরিবার থেকে তাকে বিয়ে দেওয়া হয়। ফলে আর পড়ালেখা চালিয়ে যেতে পারেননি। দুই সন্তানের জন্মের পর স্বামীর উৎসাহে তিনি নির্বাচনে অংশ নেন। ভোটে বিজয়ী হওয়ার পর আত্মবিশ্বাস বেড়ে যায়। এর পরই তিনি কারিগরি স্কুলের নবম শ্রেণিতে ভর্তি হয়ে বোর্ড পরীক্ষায় জিপিএ ৪ দশমিক ২০ পেয়ে উত্তীর্ণ হন। এবার তিনি এসএসসিতেও সফল হতে চান। 

এ বিষয়ে পাঁকা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান (ভার.) হেলাল উদ্দিন জানান, লেখাপড়ার ইচ্ছা থেকেই শিলা খাতুন পরিষদকে জানিয়ে পরীক্ষায় অংশ নিচ্ছেন। তিনি তার সফলতা কামনা করেন।

সময়ের আলো/আরআই



  বিষয়:   এসএসসি পরীক্ষা  নারী ইউপি সদস্য  বাগাতিপাড়া  নাটোর 


Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: